somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Shahadat Shuvo
আমি শুভ। ব্লগে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাল ভাল লেখা পড়া। আমি নিজে ভাল লেখক নই, তবে ভাল লিখা পড়তে ভালবাসি। তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে। আর আমি একজন খেলাখোর। "মাশরাফি বিন মর্তুজা" ভাইয়ার তুখোড় ভক্ত।

হাতের মুঠোয় "মাশরাফি"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মাশরাফি" বইটা পড়ছি আর একটা গোরের মধ্যে আছি। একজন মাশরাফি যে এতটা বড় মাপের মানুষ তা এই বইটা না পড়লে বুঝতাম না। দেবব্রত মুখোপাধ্যায় দাদা শুধু একজন ক্রীড়া সাংবাদিক নয় একজন অসাধারণ লেখকও বটে। বইটা হাতে পাওয়ার পর সব কিছু ভুলে গিয়ে শুধু ওটা নিয়েই পড়ে ছিলাম। এখন প্রায় শেষ পর্যায়ে এসে পড়া বন্ধ করে দিয়েছি। আরো কিছু পৃষ্ঠা বাকি আছে। পড়া বন্ধ রেখেছি কারন পড়লেই তো শেষ। মাশরাফি ভাইয়া এমন একজন মানুষ যার জীবনের বিষয়গুলো এত তাড়াতাড়ি শেষ হতে দিতে চাই না। আপনি একজন ক্রিকেট প্রেমী হোন কিংবা না হোন আমি অনুরোধ করবো বইটা পড়ে দেখার জন্য। কারণ আপনি এখানে ক্রিকেটার মাশরাফিকে যতটা না পাবেন তার চেয়ে বেশী পাবেন মানুষ মাশরাফিকে।
.
বেশী না মানুষ মাশরাফির একটা মাত্র উদাহরন দেই বইটা থেকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ জেমী সিডন্সের কারণে মাশরাফি ভাইয়া ২০১১ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেন নি এটা কম বেশী অনেকেই জানি। কিন্তু আমরা এটা কি জানি যে এই সিডন্সেকে যখন বিসিবি কোচ হিসেবে আর মেয়াদ না বাড়ানোর চিন্তা করলো ঠিক তখনই "মানুষ মাশরাফি" বিসিবিকে অনুরোধ করেছিল সিডন্সকে অনন্ত যেন ব্যাটিং কোচ হিসেবে হলেও রাখা হয়। হুম এটাই আমাদের ক্যাপ্টেন ।
..
এরকম "মানুষ মাশরাফির" আরো অনেক ঘটনা আপনি জানতে পারবেন বইটা পড়লে। যা হয়তো আপনার মানবতা আগের থেকে একটু হলেও বাড়িয়ে দিবে।
..
পরিশেষে দেবু দা'কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য । মাশরাফি ভাইয়ার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ খেলার স্কোর সহ তাঁর জীবনের অতি অজানা বিষয়ও এই বইতে উঠে এসেছে। এবার চিন্তা করুন দেবু দা কী পরিমাণ কষ্ট করেছেন।
..
আমি অতি ক্ষুদ্র মানুষ, একটা অসাধারণ বইয়ের রিভিউ কিভাবে লিখতে হয় তা আমার জানা নেই। তাই শুধুমাত্র আমার নিজের অনুভূতিটাই এখানে প্রকাশ করলাম।
..
বইটা প্রাপ্তির স্থান:
একুশে বই মেলায় ঐতিহ্যের স্টলে পাবেন বইটি। স্টল নং- ২৫৮, ২৫৯, ২৬০
..
আপনি ঘরে বসেই আজকেরডিল.কম এ অর্ডার দিয়েও খুব সহজেই বইটা পেতে পারেন।
..
এছাড়াও পাওয়া যাবে স্বপ্ন সুপারশপ ১২ টি আউটলেটে (উত্তরা সেক্টর-৩, উত্তরা সেক্টর-৬, উত্তরা সেক্টর-১১, গুলশান ১, ধানমন্ডি, সেন্ট্রাল বাসাবো, পশ্চিম বাসাবো, ওয়ারী, টিকাটুলি, কাজীপাড়া, মনিপুরী পাড়া ও খিলখেত)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×