somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Shahadat Shuvo
আমি শুভ। ব্লগে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাল ভাল লেখা পড়া। আমি নিজে ভাল লেখক নই, তবে ভাল লিখা পড়তে ভালবাসি। তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে। আর আমি একজন খেলাখোর। "মাশরাফি বিন মর্তুজা" ভাইয়ার তুখোড় ভক্ত।

দেশটা সুস্থ আছে তো?

২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে ফেসবুক/ইউটিউবে একটা ভিডিও ব্যাপক সাড়া ফেলেছিল। জুনায়েদ নামের একটা ছেলে নুরুল্লাহ নামক আর একটা ছেলেকে মারতে দেখা গিয়েছিল সেই ভিডিও। আমরাও অনেকেই অনলাইনে এর প্রতিবাদ করেছি। মিডিয়াতে খবরও এসেছিল। একটা মানবাধিকার সংস্থা জুনায়েদের বিরুদ্ধে মামলাও করেছিল। যাক খুবই ভাল কথা। কিন্তু সেদিন নুরুল্লাহ মারা যায় নি, শুধুমাত্র মার খেয়েছে। সেই খবর মিডিয়াতে এসেছে।

কিন্তু কুমিল্লা সেনানিবাসের মধ্যে তনু নামক বোনটাকে ধর্ষনের পর নৃসংশভাবে হত্যা করার পরও কেন মিডিয়াতে কোনো খবর আসলো না তা আমাদের কারোরই জানা নেই। আমরা অনলাইনে এই হত্যাকান্ডের বিচার চাচ্ছি, মানববন্ধন সহ বিভিন্ন ভাবে এর প্রতিবাদ করছি। এর থেকে বেশী আমরা আর কি বা করতে পারি।

একবার চিন্তা করেছেন, একটা দেশের অবস্থা কোথায় গেলে ধর্ষন/হত্যাকান্ডের বিচার চাইতে জনগনকে রাস্তায় নামতে হয়? একবার চিন্তা করেছেন, একটা দেশের অবস্থা কোথায় গেলে একটা নৃসংশ হত্যাকান্ডের চার-পাঁচ দিন পরও সেই হত্যাকান্ড সম্পর্কিত কোনো খবর মিডিয়াতে আসে না?


ভাই আপনাকে বলছি, আপনার ঘরেও মা, বোন, বৌ আছে। তাই এসব নৃসংশ অপরাধগুলোর প্রতিবাদে আজই সোচ্চার হউন। যেখানে যে কুলাঙ্গারকে দেখবেন ইভটিজিং করছে সেখানেই প্রতিবাদ গড়ে তুলুন। দেশটা তো আমাদের, তাই দেশটা সুন্দর রাখার দ্বায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে ।

সুন্দর হয়ে উঠুক দেশ মাতা, তার সন্তানরা থাকুক দুধে ভাতে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×