শিরোনাম : 'প্রত্যাশা'
কবি : শুভ্র শাহরিয়ার।
.
একটা রাত না হয় আকাঙ্খার থাক-
যেথা রবে শুধু তুমি-আমি; দুজনে।
থাকবে এক উদার আকাশ,
বিষন্নতা ? ডালপালা মেলবে আজ।
.
রাতের গভীরতা-
হাতে-হাত, ঠোঁটে-ঠোঁট, নিশ্বাসে-নিশ্বাস; এক গভীর মায়ার উল্লাস!
বিষন্নতা ? ছুটি পেয়েছে আজ।
.
ধূসর আলিঙ্গন-
যেন ক্ষুধিত প্রেত; শয়নে এক অবিচার।
গোধূলির মত গোলাপি স্তন!
এলোমেলো কালো চুলে খেঁসেছে খোঁপা।
পটল ছেড়া আঁখি পানে; এক ছটাক বৃষ্টি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



