somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে সমালোচনার মুখে লিটন দাস..!! কেউ কি নেই তার পক্ষে বলার.!!

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সবাই লিটন দাসের বিরুদ্ধে কথা বলল।আমি নাহয় তার পক্ষেই কিছু বলি।
.
লিটন দাসকে ব্যঙ্গ করে নানা কথা শুনলাম আজ ফেসবুকে।তন্মধ্যে কিছু কথা ছিল....""ইস..!! মাত্র ৯৩ রানের জন্য সেঞ্জুরি মিস করলো লিটন দাস".....
"লিটনের বদলে এনামুল হককে নিলে ভাল কিছু হতো"।.....ইত্যাদি,ইত্যাদি।
.
আসলে সত্যিই কি তাই? লিটনের বদলে এনামুলকে নিলে সত্যিই কি এনামুল রান পেত? নিশ্চয় এর গ্যারান্টি কারো কাছে নেই।আজ যদি লিটন দাস ৫০ রান করত আর পরের ম্যাচে যদি লিটন দাসকে দলে না রেখে এনামুলকে রাখা হত সেও যদি লিটনের মত ৭রানে আউট হতো তাহলে কাল আমরা বলতাম -" ধুর লিটন দাসই ভাল ছিল এনামুলকে দলে না এনে লিটন দাসকে রাখাই ভাল ছিল"। তাই নয় কি?
.
মুস্তাফিজ যে সবসময় ভাল খেলবে এর তো গ্যারান্টি নেই।আগের ওয়ান-ডে ম্যাচে সাকিব-আল-হাসান দলে ছিল সে একাই ৫ উইকেট নিয়েছে।তার মানে কি মুস্তাফিজ পরের ম্যাচে উইকেট পাবে না? সাকিব সারাক্ষনই বরাবরের মত উইকেট পেতে থাকবে? না এটা সম্ভব নয়।সবসময় সবাই ভাল খেলতে পারেন না।সবার মধ্যে সবসময় ভাল খেলার ইচ্ছা থাকলেও ব্যার্থ হয় অনেকেই।মুলত দোষটা যে পুরোপুরিই তাদের এমন বলা যায় না।
.
হ্যা আজ লিটন দাস খারাপ খেলেছে।পূর্বের ম্যাচেও খারাপ খেলেছে তাই বলে কি সে চিরদিনই খারাপ খেলবে? সাকিব-আল-হাসান যখন হাফ সেঞ্চুরি করে তখন দর্শক হাতে তালি দেয়।পরের ম্যাচে ০ রান করে আউট হলেই সাকিব খেলতেই পারেনা।
.
কি গ্যারান্টি কাল লিটন দাসকে দলে না রেখে এনামুলকে দলে নিলে সে ০ রানে আউট হবেনা? কি গ্যারান্টি আছে সে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করবে? অবশ্যই কেউ গ্যারান্টি দিতে পারবেনা।তবে কেন এত কথা? কেনই বা এত সমালোচনা?সবচাইতে বড় কথা হল আমরা জিতেছি।যদি হারতাম তবে অনেকেই বলত লিটনের জন্য দল আজকে হারছে,অমুকের জন্য হারছে,তমুকের জন্য হারছে।এটাই শুনতে হয় সব খেলোয়াড়দের।কিন্তু অনেকেই হয়ত বুঝে না তারাও নিজের দলের ক্ষতি চায়না।নিজের বেস্ট টাই দিতে চায় খেলার মাঠে।আর যদি তাই নাই হতো তবে দুপুরের কড়া রোদে পুড়ে কেউ ম্যাচের জন্য প্রাকটিস করত না।
.
আমরা বাঙালীরা আর কিছু পারি বা না পারি সমালোচনা করতে পটু।কিন্তু কোন একটা বিষয়ে সমালোচনা করার আগে তার আগের ব্যাপারগুল জানতে হয়।বুঝতে হয় কেন এমন হচ্ছে।কারো সম্পর্কে ভাল মন্তব্য না করতে পারেন অন্তত খারাপ মন্তব্য করবেন না।আপনারই সামনে যদি কেউ আপনাকে এভাবে বলে তবে অবশ্যই আপনার ভাল লাগবে না।আর কেউ যদি কোন কাজে আপনার প্রশংসা করে তবে সেই কাজটায় আপনি অবশ্যই আরো আগ্রহী হবেন।দল ১ম বার হারলে আপনারা বলেন-"নেক্সট টাইম ইনশাআল্লাহ হবে টাইগার্স"।২য় বার হারলে-"কোন ব্যাপার না।পরের বার আবার হবে"। দলের ক্ষেত্রে এমন তাহলে কোন খেলোয়াড়দের ক্ষেত্রে নয়??তারা খারাপ খেলুক ভাল খেলুক আমাদের দলেরই তো।তাদেরকে উৎসাহ দিতে শিখুন,তাদেরকে নিন্দা করা থেকে বিরত থাকুন।আমি বা আপনি যদি তাদের চেয়ে ভাল খেলতাম তাহলে জাতীয় দলে আমরাই থাকতাম।তাদের যোগ্যতা আছে,তারা আমাদের থেকেও বেস্ট তাই তারা জাতীয় দলে খেলে আমরা খেলি না এই ব্যাপারটাই আপনার বুঝতে হবে।বুঝলে আপনারই ভাল আর না বুঝলে নিজের দেশের শুধু একজনের খেলোয়াড়ের সমালোচনাই হবে এর বেশি কিছুই নয়।
.
.
-Siam Mehraf
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×