somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষগুলোর আচরন পশুর ন্যায়।তনুর বিচার না চাইতে এসে ওর পোশাক নিয়ে প্রশ্ন তুলছে!!!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু বড় পোস্ট।ধৈর্য না থাকলে এড়িয়ে যেতে পারেন।
.
বাংলাদেশ বনাম ভারতের খেলা চলতেছে।এক ওভারে বাংলাদেশের দরকার ১১ রান,ভারতকে হারাতে।১ম বলে ১ রান।এখন প্রয়োজন ৫ বলে দশ।মুশি ব্যাটিং-এ।পুরো বাংলাদেশের ১৬ কোটি প্রান তাকিয়ে আছে টিভির দিকে।জয়ের আশাতেই হোক বা বিজয়ের,চেহারায় ভয়ের ছাপ।আরেকবার হেরে যাওয়ার ছাপ।মুশফিক পরপর দুই বলে দুইটা চার মারলেন।১৬ কোটি প্রান আর প্যাভিলিয়নে দাঁড়িয়ে থাকা প্লেয়ারগুলোর মুখে হাসি ফুটলো।দরকার ৩ বলে ২। পরপর ৩ বলে ৩ আউট।২ টা ক্যাচ আর একটা রান আউট।জাতি পুরো হতবম্ব। গালি দিতে ভুল করলেন না প্রতিবারের মত এবারো।
.
তনুর হত্যার বিচার প্রতিবাদে নেমেছে কিছু কিছু লোক।সামাজিক যোগাযোগ ব্যবহার করছে তার হত্যার প্রতিবাদ করতে।কোন মিডিয়া এই নিউজ প্রকাশ করেনাই।কারন তারা জানে এর পিছনে দায়ী কারা।তাদেরকে বাধ্য করা হয়েছে খবর প্রচার না করতে।কিছু কিছু মানুষ আছে যারা কিনা কমেন্ট বক্সে নিজেদের ভালো প্রকাশিত করছে।ইসলামিক কথাবার্তা বলতেছে।তারা বলতেছে তনু ভালো ছিল না কারন সে নাট্যদলে কাজ করতো।আসল ব্যাপারটা তারা বুঝতেই চাচ্ছেনা।এরা এখনো অবুঝ। আরে ভাই তনু নাট্যদলে কাজ করতো কিনা এটা তো এখানে ব্যাপার না।ব্যাপার হচ্ছে সে হিজাব পরে চলাফেরা করতো,তবুও কেন ধর্ষিত হলো? এই প্রশ্নের উত্তর আগে দিন।ইসলাম পবিত্র ধর্ম।এটা নিয়ে তামাশা করতে আসবেন না।হ্যা আমাদের ধর্মে রয়েছে নাট্যদলে কাজ করা,বা গান করা এগুলো পাপ।আমিও জানি।কিন্তু কথাটা উঠতেছে ধর্ষন নিয়ে।আপনারা আমাকে বলেন মেয়েটা কি ইচ্ছে করে ধর্ষিত হয়েছে? যে ধর্ষিত হবার পিছনেই তার দোষ খুঁজে বেড়াচ্ছেন আপনারা? ভালো সাজবেন ভালো কথা,আগে বুঝতে শিখুন প্রেক্ষাপট।আরো মনে রাখবেন,ধর্ষনের অপরাধ শুধুই ধর্ষকের।আজকে সে ওই জুনায়েদের সাদিয়ার মতো হলে তাকে নিয়ে ট্রল করতেন মজা করতেন,আর এখন হিজাবী ছিল তাও করছেন।একটা দিক থেকেই সে নাট্যদলে কাজ করতো!! হাউ ফানি।তনুর ধর্ষনের ক্ষেত্রে তার নাট্যদলে কাজ করবার কি সম্পর্ক? মরে যাওয়া মেয়েটার একটা দিক বিবেচনা করে তাকে খারাপ প্রমান করতে মাঠে নেমেছেন।প্রত্যেকটা মানুষের যেমন একটা ভাল দিক আছে ঠিক তেমনি একটা ভালো দিক আছে।আপনিও যে ধোয়া তুলসি পাতা তার প্রমান কি? ভালো খারাপ মিলানো ছাড়া মানুষ পৃথিবীতে নেই।আমাদের সাধারন মানুষের সেই ক্ষমতা নেই আমাদের মহানবী হয়রত মুহাম্মাদ (সাঃ) এর পবিত্র হয়ার।সে মেয়ে জাতিকে অনেক সন্মান করতো।একটা বুড়ি আর মহানবী (সাঃ)-এর কাহিনিটা নিশ্চয় আপনার মনে আছে।
.
কেউ পাপ করলেই সেটার বিরুদ্ধে গিয়ে তার হত্যার প্রতিবাদ চাওয়া যাবেনা এটা কোন খাতায় লেখা আছে জানিনা।ইসলামে অন্যায়ের বিরুদ্ধে সেচ্চার হতে বলা হয়েছে।আপনার চোখে কি তনুর সাথে ঘটা ব্যাপারটা অন্যায় নয়? জানিনা ভাই।আপনারা পবিত্র মানুষ খুব।আপনাদের মতে অন্যায় নাও হতে পারে।কারন সে তো নাট্যদলে কাজ করতো।নাট্যদলে কাজ করলে তাকে ধর্ষন করা যাবে!!!! বাহ.!!!
.
সেইম হেয়ার।ধরেন ভাই,আজকে আপনার বোন নাট্যদলে কাজ করে।কালকে আপনার বোনের সাথেও তনুর মত কাহিনি হলো।ফেসবুকে পোস্ট দিলেন বোনের হত্যার বিচার চান।আমি বললাম,ভাই আপনার বোন নাট্যদলে কাজ করতো।এটা পাপ কাজ।এসব কাজ থেকে বেরিয়ে আসলেই আর এগুলো হবেনা। আপনার মাথা ১০৭ ডিগ্রি গরম হয়ে যাবে আমার উপর।আমি বললাম, ভাই আপনার বোনই তো পাপী।জানেনই তো বিচার,টিচার এই দেশে হবে না।শুধু শুধু চিল্লাপাল্লা কইরা লাভ নাই।আপনি ভালভাবে বলবেন,ভাই কিছু একটা করেন।আমি বললাম বিচার নাই ভাই।লাভও নাই।আপনার হাতও উঠতে পারে আমার উপর। তনুর ব্যাপারটা সেইম দিক দিয়ে বিবেচনা করে।আমাকে হয়ত জিজ্ঞেস করবেন,আমি তনুর কে।উত্তর হলো,এটা না জানলেও চলবে।শুধু শুনে রাখেন।প্রতিবাদে নামছি প্রতিবাদ চলবে।কাল যদি আপনার বোনের ক্ষেত্রে হয় সেইভাবেই পাশে থাকবো।কথা দিলাম।
.
নিজের মা,বোনের কথা ভাবেন একবার।আবার যদি তাদের সাথে হয়।তনুর ধর্ষন,হত্যা কারা করেছে নিশ্চয় জানেন? বাকি থাকেনা আর কিছু।মুল কথা হলো, যারা আমাদের রক্ষক,তারাই আমাদের ভক্ষক।বুঝতে পারলেন কিছু? এটাই বাস্তবতা।যাদের কাছে দায়িত্ব আমাদের রক্ষা করার তারাই আমাদের ছিড়ে খুবড়ে খাচ্ছে। শারীরিক চাহিদা মেটাতে অন্যের মা,বোনকেও তারা ছাড়ছেনা।
.
বুঝদারেরা অল্পতেই বুঝে যাবে।ডিটেইলস বলতে হবেনা।আপনি জানেন তনুর পরিবারের অবস্থা এখন? তার বাবার প্রিয় মানুষ ছিল তনু।তনুকে খুব ভালবাসতেন তার বাবা।একদিন তনুর বাবা তনুকে বুকে জরিয়ে রেখে বলেছিলেন।মা আমি তোকে এভাবেই আমার বুকে রাখতে চাই।তনু বলেছিল, "বাবা আমি তো বড় হয়েছি,আমাকে সারাজীবন নিজের বুকে রাখতে পারবে?"....বাবা থেমে গেলেন।মায়ের মন।ছেলেমেয়েদের হালকা জ্বর হলে তার মা কত চিন্তায় থাকেন।আর সেখানে মেয়ে নেই।তনুর ভাই বলেছিল,তনু তাকে খুব আদর করতো।এইত সেদিন তার আপুর জন্মদিন ছিলো কত মজা করলো।স্কুল, কলেজে,নানাক্ষেত্রে অনেক পুরস্কার অর্জন করেছে তনু।বেঁচে থাকলে হয়ত ভাল কিছু করতে পারত।মৃত্যুর কিছুদিন আগেও,তনু স্টাটাস দিয়েছিল একটা গানের দুলাইন।
"আমাকে আমার মত থাকতে দেও,
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।"
হ্যা।সেই মেয়েটা আজ সুয়ে আছে মাটির নিচে।নিজের মত আছে।কেউ কবরের পাশে গেলে হয়ত বুঝতেই পারবেনা।এইখানে সুয়ে আছে হায়না আর নরপশুদের দ্বারা খুবড়ে খাওয়া মেয়েটি। হয়ত কারো দুমিনিট সময় হবেনা কবরটাকে জিয়ারত করে যাওয়ার।তনু কিছুদিন আগে মান্নাদের একটা গান পোস্ট করেছিল।
"সবাই তো সুখি হতে চায়" এই গানটি।বাংলাদেশকে সাপোর্ট করবার জন্য নিজের প্রফাইল পিককে চেঞ্জ করেছিল।প্রফাইল পিকটাতে এখনো সেই বাংলাদেশকে সাপোর্ট করার পিকটা আছে।কেউ আর চেঞ্জ করবেনা সেটা।প্রথমত বাংলাদেশকে সাপোর্ট করার জন্য সে প্রফাইল পিক বদল করেছিল।আর আজ তার প্রফাইল পিক দেখে মনে হচ্ছে মেয়েটা ক্ষোভ প্রকাশ করে গেলো আমাদের বাংলাদেশের সমাজের প্রতি।
.
ধর্ষন করার সময়েই তার মনটা মরে গিয়েছিল।ধর্ষন করে তাকে ছেড়ে দিলে হয়ত সমাজকে ধিক্কার জানিয়ে সে নিজের গলায় দড়ি দিত।নতুবা সে এই সমাজে বেঁচে থাকলে প্রতিনিয়তই ধর্ষিত হত।মানুষের কথা তাকে ধর্ষন করতো আবারো।আমরা জাতি হিসেবে তো ভালো নই।কেউ ধর্ষিত হলে অপরাধীর শাস্তি চাওয়ার বদলে উল্টা ধর্ষিত হয়া মেয়ে,মহিলা বা নারী যাই বলেন তাকে ধিক্কার দিতাম।তার দিকে আঙ্গুল তুলতাম।মজা নিতাম।আমরা পারিও বটে।শুধু পারিনা,একটা বোনের পাশে দাঁড়াতে, পারিনা একটা বাবার মেয়ের হত্যার প্রতিবাদে দাঁড়াতে,পারিনা একটা মায়ের মরে যাওয়া মেয়ের হত্যার প্রতিবাদ করতে,পারিনা এক ভাইয়ের চোখের জল মুছে দিতে।শুধু পারি দুরে দাঁড়িয়ে শান্তনা দিতে যা কোন কাজের না।আর পারি তাদের কান্নামাখা মুখ দেখে মজা নিতে।
.
আগামী কাল কত তারিখ সব্বার মনে আছে? যাক মনে থাকুক বা না মনে করিয়ে দেই।আগামী কাল ২৬শে মার্চ।এই দিনটাকে স্বাধীনতা দিবস বলা হয়।স্বাধীনতার এত বছর পরেও আমরা কি আদৌ স্বাধীন? নেই কথা বলার অধিকার, নেই চলা ফেরার অধিকার।কোন কিছুই পাইনি এখনো আমরা।পৃথিবী ধ্বংশের আগেও কি একটা দিনের জন্যেও আমাদের স্বাধীনতা আসবে? একটা তনু গেলো, হাজারটা তনু যাবে।একটা প্রান গেলো,হাজারটা প্রান যাবে।একজন ধর্ষিত হয়েছে,ধর্ষিত হবে হাজারজন।আমরা নিরব দর্শক।শুধু চেয়ে চেয়ে দেখবো।কিছু করতে পারবোনা,কারন আমাদের স্বাধীনতা আজ দেশ স্বাধীন হয়ার এত বছর পরেও ক্ষুন্ন।কালকের দিনটাকে কিভাবে পালন করবো,এটাই বুঝতে পারছিনা।তনুর বিচার পেলামনা ৫ দিন হয়েও গেলো।স্বাধীনতার আগের দিনেও আমাদের মনে হতাশা।প্রতিবাদ।তনু হত্যার বিচার চাই।আজকেও আমাদের মনে সংশয় আমার মা বাইরে গেলো আদৌ কি ঘরে ফিরে আসবে,আমার বোন প্রাইভেটে গেলো আদৌ কি ঘরে ফিরতে পারবে সঠিকভাবে?
.
এদেশে বিচার নেই জানি।তবুও বিচার চাই।আজকে এই তনুর হত্যার, ধর্ষনের বিচার না হলে কাল আবার ধর্ষকেরা হাতে তালি দিবে।বড় বুকে বলবে-" কেউ ধরতে পারবেনা আমাদের।আজকের টার্গেটটা কে? কোন মেয়ে? কার বোন?"....
নিরিবিলি তাকে খুবড়ে খাবে।নরপশু, হায়নাদের,মত করে তাদেরকে খুবড়ে খাবে।আর অবশেষটুকু রেখে পালিয়ে যাবে।পুলিশ আসবে,মামলা নিবে,৫ দিন পরে ব্যাস তাজা জিনিসটা গলে যাবে।নস্ট হয়ে যাবে।এভাবে আরো কি হতে দিব আমরা? নিজেদের তনুর হত্যার প্রতিবাদে আসলে আমাদের মা,বোন হয়ত বেঁচে যাবে।আসলেই আমরা একজন একা,সবাই মিলে তো আর একা নই।সাধারনের ক্ষমতা না থাকলেও সাধারনদের ক্ষমতা আছে।একসাথে রাস্তায় দাঁড়ালে পুলিশরাও কাঁপবে।কাঁপতে বাধ্য।তবুও আমরা ভয় পাই।ওইযে বললাম, যারা আমাদের রক্ষক তারাই আমাদের ভক্ষক।আমাদেরকে তাদের চাহিদা মিটাতে ব্যবহার করছে।সবশেষে কথা একটাই,
"দিন কি রাত,
তনু হত্যার বিচার চাই,
করবো প্রতিবাদ"
.
হে বাংলাদেশ আজ তোমাকে সালাম জানিয়ে বলতে ইচ্ছা করছেঃ-
"আজ এত বছর পরেও দাওনি স্বাধীনতা,
হে আমার বাংলাদেশ,
খুবড়ে খেয়েছো একটি প্রান,
রাখোনি কোন অবশেষ"
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×