
২। বংশাই নদীতে এই প্রথম দেখলাম কাউকে খেয়া জাল দিয়ে মাছ ধরতে ।

৩। এটুকু শুধুই মাঠ, এর চারদিকে গ্রাম অার গ্রাম । বর্ষা কালেই কেবল এখানে পানি জমে ।

৪। এখানে একদিন বড় একটা পুকুর ছিল, ভরাট হতে হতে এইটুকু অবশিষ্ট অাছে ।

৫। নদী পথে অাসলে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ ? লঞ্চ নাকি ইঞ্জিন চালিত নৌকা ?

৬। বর্ষা শেষে যে নদীর পানি মবিলের মত কালো অার দূর্গন্ধ হয়ে যায়, তার নাম হলো বংশাই নদী ।

৭। নৌকাটিতে উঠতে হলে একজনকে অন্ততঃ জলে পা ভেজাতেই হবে ।

৮। এই হলো তরা ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা তরা নদী, যাকে শুকনো মৌসুমে দেখলে মন খারাপ হয়ে যায় ।

৯। রাস্তার উপরেই যদি মাছ ধরা যায়, তাহলে নদী, পুকুর বা খালে যাওয়ার দরকার কি ? ছবিটি সংগৃহিত ।

১০। শুকনো মৌসুমে এ নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও বালি ব্যবসায়িদের জন্য সব সময়ই সৌভাগ্য বয়ে অানছে...

১১। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চলাচলকারী ফেরিগুলোর মধ্যে কেরামত অালীকেই বেশি মনে পড়ে ।

১২। কলা গাছের এই ভেলায় উঠতে হলে প্রথম শর্ত, পোশাক খুলে অাসতে হবে । ছবিটি সংগৃহিত ।

১৩। কোন পুকুর যখন হৃদয় খুঁড়ে বের করে অানে কিছু ধুসর স্মৃতি, তখন সেটি অার শুধু পুকুর থাকে না ।

১৪। বর্ষা শেষ হতে না হতেই শুরু হয় জলের জন্য হাহাকার । এত বালুচর দিয়ে অামি কি করব ?

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



