
বুঝতে পারিনি ভাদ্র মাস কবে শেষ হয়ে গেছে, অার অাশ্বিনের ঘাড়েও যে এভাবে কেউ বিদায়ের ঘন্টা বাঁজাতে পারে, সেটাও অামার ধারণার বাইরে ছিল । তার মানে অার কয় দিন পরই কি পাকা ধানের ম ম ঘ্রাণে ভরে উঠবে প্রকৃতি ? সদ্য নেমে যাওয়া জলের রেখা ধরে হেঁটে যাবো মাইলের পর মাইল । তারপর ? না না, তার অার কোন পর নেই । বরং অামার জন্যে অপেক্ষা করছে ধুলো অার বালির শহর । একরাশ কালো ধোয়ার মাঝ দিয়ে অামি হেঁটে যাচ্ছি, গাড়ীর বিকট শব্দে ভুলে গেছে অামার তিন কাল । গরম, ভীষণ গরম, এখনি খুলে ফেলতে হবে শীতের সব পোশাক ।
অাহা, শীত ! মাত্র দুই মাস, তারপরও কত স্বপ্ন, কত অায়োজন ! যে জীবন এখনো পড়ে থাকে ডাবল বেড সঙ্গীহিন, রাত কি তার শুধুই এপাশ-ওপাশ ? অথচ স্বপ্ন দেখতে হলেও ঘুম দরকার, গভীর ঘুম; কিন্তু ঘুমানোর অাগেই যদি মনে হয়, অাগামিকাল অার জাগবো না অামি; ফুল পাখি নদী সব জেগে উঠবে, শুধু অামিই কেবল ঘুমিয়ে যাবো, তাহলে ?
শরীরের প্রতি অতি যত্নবান হওয়ার পরও যদি ঘুমটাকে নিয়ন্ত্রণে অানা না যায় তবে এরকম মনে হতেই পারে, ইদানিং রাতে অামার কেন ঘুম হচ্ছে না ? অথচ প্রতিদিনই অামরা ঘুমাচ্ছি, কেউ কেউ নাকে সরিষার তেল না দিয়েও বেঘোরে ঘুমাচ্ছে, এরা কি তাহলে খুব সুখী মানুষ ? অাসলে অন্য সব কিছুর মত ঘুমটাকেও স্বাভাবিক ভাবে নেওয়া উচিৎ । এক রাতে ঘুম ভাল না হওয়ার অর্থ এই নয় যে, প্রতিরাতই নির্ঘুম কাটাতে হবে । বরং অামাদের ভেবে খুঁজে বের করা উচিৎ, কি কারনে অাজ রাতে অামার ঘুম হলোনা, সেটা বের করা । হয়ত ব্যপারটা এরকমও হতে পারে, ঘুম না অাসা কোন খাবার হঠাৎ করে বেশি খেয়ে ফেলেছি । অবশ্য অন্য কোন কারনও থাকতে পারে । তবে এক রাত ঘুম না অাসলেও অামরা মোটেই উদ্বিগ্ন হবো না ।
তারপরও অামরা কেন জানি বার বার উদ্বিগ্ন হই, কারন রাতটা হলো ঘুমানোর জন্যে অার দিনটা কর্মের । রাতে ঘুম ভাল না হলে দিনের কর্মটাও যে ভাল মত করা যাবে না । তাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


