somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা সময় মানুষ অর্থের পাশাপাশি সম্মানও আশা করে

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখনো আমাদের নিম্ন ও মধ্য বিত্ত পরিবারের বাবা মায়েরা ছেলে-মেয়েদের লেখা-পড়া শেখায় এক বুক আশা নিয়ে যে, একদিন লেখাপড়া শিখে তারা বড় চাকুরী করবে, সংসারের হাল ধরবে, তাদের কষ্টের দিন শেষ হবে। বাবা হিসেবে যে স্বপ্ন বুকে লালন করে এসেছে এতোদিন, আর্থিক সামর্থের অভাবে যা পুরণ করা সম্ভব হয়নি, তা ছেলে এবার পূরণ করবে।

এ ক্ষেত্রে সব ছেলেই যে ব্যর্থ হয়, তা না। কোন কোন ছেলে বাবা মায়ের এসব স্বপ্ন পূরণ করতে সফলও হয়। আর এসব কথা মাথায় রেখেই লেখা-পড়া শেষে একজন ছেলে শুরু করে তার কর্ম জীবন। আর সেটা অবশ্যই চাকুরী দিয়ে। কারণ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলেরা লেখাপড়া শেষে ব্যবসার মতো একটা ঝুঁকিপূর্ণ পেশায় নামতে চায় না, তাছাড়া ব্যবসার জন্য যে পুঁজি দরকার, সেটা তার পরিবারও সার্পোট দিতে পারে না। যার ফলে চাকুরী দিয়েই শুরু হয় তার কর্ম জীবন।

আর চাকুরী মানে যদি শুধু মেধা ও মনন দিয়ে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া হতো, তাহলে কোন সমস্যা ছিলনা। অফিস যেন এক যুদ্ধ ক্ষেত্র । এখানেও আছে নোংরা পলিটিকস, কাদা ছোড়াছড়ি, বেতন ও পদ নিয়ে আছে চামচামি, আছে মালিক পক্ষ্যের বৈষম্য; আর এসব যুদ্ধে তারাই বার বার সফল হয়, যাদের মুখে আছে ঘড়াভর্তি তেল, অনভিজ্ঞ হাত দুটোর ফাঁকিবাজি সত্ত্বেও নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর ক্যারিসমা। মালিক পক্ষও এটাই চায়। তার মানে বলা যায়, বাঙালি শুধু তরকারিতেই তেল-মসলা বেশি খায় না, চামচামিটাও খুব আয়েশ করে খায়।

অথচ একজন নিষ্ঠাবান ও কর্মঠো মানুষ এগুলো করতে পারেনা বলেই তাকে পিছিয়ে পড়তে হয় তার ন্যায্য প্রাপ্য থেকে, বঞ্চিত হতে হয় পদে পদে। এভাবে ছোট ছোট ক্ষোভ জমা হতে হতে একদিন চাকর কাম চাকুরী নামক এই পেশাটার উপরই ঘৃণা জন্মায়। মনে হয়, ধুর, শালার চাকুরীটাই আর করব না। কিন্তু এটা ভাবা বা বলা যত সহজ চাকুরীটা ছেড়ে দেওয়া ততটা সহজ না। তার জন্য ভাবতে হয়, আকাশ পাতাল ভাবতে হয়।

তবে এ অসম্মান থেকে বেরিয়ে আসার একটা পথ সব সময়ই খোলা থাকে, সেটা হলো বর্তমান চাকুরীটা ছেড়ে দিয়ে নতুন কোথাও উচ্চ পদে জয়েন করা। কিন্তু কথায় আছে, ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়। কারণ নতুন কোন অফিসেও সে যে কাজের পাশাপাশি যথাযত সম্মান পাবে, তার গ্যারান্টি কি ? সেখানেও তো ঘড়া ঘড়া তেল নিয়ে বসে থাকতে পারে চামচা মিয়ার বড় ভাইয়েরা !

এতো গেলো জায়গা মত তেল দিতে না পারা ব্যর্থ চাকুরীজীবীদের হাহাকার, দুঃখ, হাল, হকিকত; যথা সম্মান ও পদ প্রত্যাশানুযায়ী না পাওয়া । এরকম অারো ভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যায় বড় বড় কিছু ব্যবসায়ীর ক্ষেত্রে, যারা শুধু সম্মানের আশায় রাজনীতির গার্বেজে ময়লা ঘাটতে নামে, কাড়ি কাড়ি টাকা খরচ করে নমিনেশন কিনে, প্রথমে সংসদ সদস্য এবং পরে মন্ত্রী হওয়ার আশায় । তাদের অনেক টাকা থাকার পরও একটা সময় মনে করে সম্মানটাও খুব জরুরী। যদিও এ সম্মানটা আরো অনেক ভাবেই অর্জন করা যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×