
জগা, তোকে ধরার আগে এখন দেখি অনেকের মাথাই টাকলা ।
কোথা থেকে যে আসে এসব ছবি !
বুঝেছি, এসবই হলো ভুঁইফোড় মানে হঠাৎ গজিয়ে উঠা এক একটা নারকেল গাছ ।
না না ভুল হলো । নারকেল গাছ এত সহজে গজিয়ে উঠে না । ঝুনো নারকেলও গাছ থেকে পাড়ার পর কমপক্ষে ছয় মাস ঘরে ফেলে রাখতে হয়
তারপর তার মুখে একটুখানি চারা গজায় ।
কিন্তু এতো দেখছি পুরোটাই আফ্রিকার জঙ্গল !
আর সেই জঙ্গলে একে একে ঢুকে পড়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া, গন্ডার, জলহস্তি - সবার ।
কিন্তু হঠাৎ করে সে এমন বগা হয়ে গেল কি করে ? কারো ভাগে কি মাছ কম পড়েছিল ?
জগা, তুই যখন হয়েই গেছিস বগা, তখন শুকনা বিলে প্রথমে ফাঁদ পেতে উড়াল গুলি চালানো হবে, ছররা
কারণ, মাছের বদলে তোর ভুম্বল পেটে জমা আছে অনেক কথা
সেগুলো বাতাসে ছড়াতে দেওয়া যাবে না, যথাতথা ।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



