
এখনো দুনিয়াশুদ্ধ বন্ধ হয়ে যায়নি যে তুমি আগ বাড়িয়ে বলবে, আমরা অচ্ছুৎ হয়ে গেছি
এরা ঐ দেশেরই নাগরিক, সত্যবাদিতার উপর ঠিকঠাক ট্রেনিং না দিতে পারার ব্যর্থতা তাদের ।
কিন্তু স্যার, ওরা তো আবার আমাদের দেশেই পাঠিয়ে দিয়েছে তাদেরকে এবং পাঁচ অক্টোবর পর্যন্ত প্রবেশে নিশেধাক্কা জারি করেছে । এ দায় এড়াবেন কিভাবে ?
কয়দিন আগে চীন এবং থাইল্যান্ডের ইয়াপোর্টেও আমাদের বিমান যাত্রীর মাঝে করোনা পজিটিভ পেয়েছিল
এবার ইটালি পেয়েছে । তাদের পেপারে ফলাও করে প্রচার হয়েছে বাংলাদেশে তিন হাজার পাঁচ'শ টাকা থেকে পাঁচ হাজার টাকা দিলে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যায়
এবং ইচ্ছে করলেই যে কেউ করোনাকে ডোন্ট কেয়ার করতে পারে; সেই দেশের নাগরিককে এত সহজে কোন দেশ ঢুকতে দেবে বলে মনে হয় না । এটা আরো আগেই আমাদের বোঝা উচিৎ ছিল ।
এখন তো শুনছি ইটালিতে অবস্থানরত বাঙালিদেরকে নাকি সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং প্রথম দিকে যারা ইটালিতে ঢুকতে পেরেছে, তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা টেষ্ট করানো হচ্ছে । কারণ তারা মনে করছে, বাংলাদেশ হলো একটা অনিয়মের দেশ ।
সাতান্ন ধারা দিয়ে তো আর তাদের মুখ বন্ধ করা যাবে না । মুখে যতই বলি না কেন, আমরা করোনার চেয়েও শক্তিশালী । আসলে আমাদের কোন শক্তি নাই ।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



