
যেখানে খুশী সেখানে যেতে পারে । মাইনষের খেত মাড়িয়ে, খেয়ে আবার সেখানেই হাগু দিয়ে আসতে পারে
সে অধিকার তার আছে
কারণ গৃহস্থ্য তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখেনি কেন ?
বেচারা দূর্বল কৃষক অভিযোগও করতে পারে না - তুমি ইচ্ছে করেই চিকনাই দড়ি দিয়ে বেঁধে রেখেছ, যাতে সহজে ছিঁড়ে মাইনষের ফসলে যেতে পারে ।
জোতদার কৃষক ভাবে - গরুটা তো বেশ মোটা-তাজা হয়ে উঠেছে; দেখতে একেবারে যেন বাংলার বাঘ
ভয়ে ওর ধারে কাছেও কেউ আসে না ।
সামনে কোরবানীর ঈদে কি ওকে বিক্রি করে দেব ? ছুরির নিচে পড়লেই চালান !
না থাক, বরং হাম্বা হাম্বা করুক আর চোখ দুটো বড় বড় করে মাইনষেরে গুঁতো দিয়ে আসুক
দেখতে তো ভালই লাগছে ।
কিন্তু আমরা সবাই জানি, গরুকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলে মাইনষের সাথে ক্যাচাল কম হয় ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



