
নিজের ইচ্ছেতে নয়, গিয়েছিলেন ডিজির অনুরোধে ।
যেহেতু তিনি ডিজির অনুরোধে রিজেন্টের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিলেন
তাই সাংবাদিকদের প্রশ্নে রিজেন্ট ও জেকেজির নাম মনে করতে না পারাটা দোষের কিছু না ।
তার চেয়েও বড় কথা, তিনি তো সংস্থা দুটিকে করোনা টেস্টের পারমিশন দেন নাই । দিয়েছিলেন স্যাম্পল কালেকশনের ।
এখন এ দুটি সংস্থা দেশ ও দশের প্রতি দায়িত্বশীল হইয়া স্যাম্পল কালেকশন করে করোনা টেস্ট রিপোর্টও দিয়েছে ।
তাদের অপরাধ হইল কোন টেস্ট না কইরা ভুয়া রিপোর্ট দেয়া ।
এর জন্যে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় দায়ী হইতে পারেন না । কথা ঠিক কি না ?
বরং গণস্বাস্থ্যের কিট বানাইতে পারা ও টেস্ট করোনের সক্ষমতা থাকার পরও তাগো কেন অনুমোদন দেওয়া হইল না - সাংবাদিকদের এরকম একটা প্রশ্ন থাকলেও কথা ছিল ।
কিন্তু তারা এরকম কোন প্রশ্ন করে নাই । তাই, হুদাহুদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে দোষ দিয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণ করানোর কোন দরকার নাই ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



