
ইলেকট্রিক করাত দিয়ে মানুষ খুন করার কথা এটাই প্রথম শুনলাম । যা হলিউডি মুভিতে হতে পারে । গাঁজাখোরী হলেও সেসব দৃশ্য আমরা আগ্রহ নিয়ে দেখি ।
তাই বলে বাস্তবে এবং আমেরিকার মতো একটা সভ্য দেশে ?
ভাবা যায় না ।
বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহ । যার শরীর থেকে মাথা, হাত, পা কেটে টুকেরা টুকরো করে আলাদা করা হয়েছে । ছেলেটি দূর্ধষ্য কোন সন্ত্রাসী হলেও একটা কথা ছিল । অসম্ভব মেধাবি একজন ছেলে । যে কি না সফটওয়্যার ইজ্ঞিনিয়ারিং-এ মেধার স্বাক্ষর রেখে পা্ঠাও এর অন্যতম প্রতিষ্ঠাতা ।
মাত্র তেত্রিশ বছর বয়সে প্রায় আট'শ কোটি টাকার মালিক হয়ে গেছেন । থাকত নিউইয়র্ক এর ম্যানহাটন সিটির একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্টে । যার মূল্যও বাংলাদেশী টাকায় প্রায় বাইশ কোটি ।
এত কিছু বলার অর্থ ছেলেটি বাংলাদেশী বংশোদ্ভূত । তার বেড়ে উঠা, লেখাপড়া আমেরিকাতেই । তবু বাঙালি হিসেবে আমি বা আমরা তাকে নিয়ে অন্য রকম একটা গর্ব অনুভব করতেই পারি ।
তবে তার কর্ম, সৃষ্টি তাকে শুধু বাঙালিদের গর্বের জায়গায় সীমাবদ্ধ রাখেনি । আমেরিকা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল । তাই, তার এই নিষ্ঠুর হত্যাকান্ডে পৃথিবীর অনেক মানুষই শোকাহত ।
এক সময় হয়ত খুনিও ধরা পড়বে । কিন্তু এই নিষ্ঠুর খুনের বিচারেও খুনীকে মৃত্যুদন্ড দেওয়া হবেনা; কারণ আমেরিকায় মৃত্যদন্ড নিষিদ্ধ । এটা বাঙালি হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



