
করোনা নিয়ে আর ভাবতে ইচ্ছে করেনা,
লিখতে তো নয়'ই । তবে
চার মাস যে ঘরবন্দি হয়ে বসে আছি - এইটা ঠিক
এবং সেটা করোনার কারণেই । তার মানে
এখনো করোনা ভাবনা থেকে বের হয়ে আসতে পারিনি ।
গতকাল এক ছোট ভাই বলছিল -
করোনার এই সব রির্পোট-টিপোর্ট সব ভুয়া,
আমি এর কোন কিছুই মানি না, দেদারছে ঘুরি
কথাগুলো শোনার পর আমার মাথার মধ্যে তিন ঘন্টা ঘুরপাক খেয়েছে ।
প্রশ্নঃ আমি কেন বাইরে বের হতে ভয় পাচ্ছি ?
এটা কি শুধুই বেঁচে থাকার আকাঙ্খা ?
আকাশটা হাতের মুঠোই চলে আসলেও যে মানুষ
মানুষের হতে পারে না,
আর আমি তো শুধু কিছু বঞ্চনা দেখেছি
বেঁচে থেকে তার কতটুকুই বা ওশুল করতে পারব !
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



