
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করোনের অর্থ স্বাস্থ্য খাতের সব দূর্নীতিকে মাইনা লওয়া । যেইটা ঢাকোনের অনেক পথই যখন বাজারে চালু আছে ।
সাহেদ, সাবরীনা, আরিফ - এই গুলা আসলে কোন ব্যাপার না । ইটালি থেকে লোক গুলা ফেরৎ না আইলে তো আর এত কেঁচো খুঁড়োনের দরকার পড়ত না ।
আর কেঁচো খুঁড়তে গেলে কিছু সাপ বের হবেই । এইটা পুরানো কেইচ্ছা ।
সেইটা আম-পাবলিকও বোঝে ।
তাই, মশা মারতে কামান দাগোনের আগে যুদ্ধের পরিস্থিতিটা আরেকটু পর্যবেক্ষণ কইরা লওনই ভাল ।
আগেই স্বাস্থ্যমন্ত্রীর উপর বুলডোজার চালােনের কোন দরকার নাই । কে বা কারা তার বিরুদ্ধে আন্দোলন করছে - এইটা দ্যাখোনের কারো টাইম নাই ।
আন্দোলন এখন আর মামা বাড়ির আবদার না ।
স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তেই আছে এবং থাকবে । নট নড়ন-চড়ন ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



