
বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার চেয়ে যদি নতুন একটা ধারা প্রবর্তনের কথা বলি; সেই খানে হুমায়ূন আহমেদ এক'শ ভাগ সফল ।
অনেকেই হয়ত নিজের মতো করে লেখার চেষ্টা করেছে এবং কেউ কেউ সফলও হইছে । কিন্তু হুমায়ূন আহমেদের মতো এতটা সফল আর কেউ হতে পারেনি ।
বর্ণনা, ভাবনার বিস্তার, বিষয়বস্তু, চরিত্র নির্মাণ, সংলাপ - এসবই যেন এসেছে একটা সামাজিক দায় বদ্ধতা থেকে একটা ভিন্ন মাত্রা নিয়ে ।
যে দায় শুধু একজন সমাজ সচেতন লেখক হিসেবে নয়, একজন বড় মনের মানুষ হিসেবেও ।
তাই, তাঁর লেখাকে কোন কোন দিদগ্ধ সাহিত্যিক হালকা ও চটুল বলে উড়িয়ে দিতে চাইলেও সেটা এত সহজে সম্ভব না ।
আজ প্রিয় এই লেখকের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ।
ভাল থাকুন ওপারে ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




