
সংখ্যাটা নেহাতই সংখ্যা হলে - ঠিক আছে ।
এক দুই তিন থেকে পাঁচ দশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট
কখনো আবার তার উপরেও ।
চোখ যা দেখছে, ভাবনাটাও কি তাই ?
বলতেই পারো
এদেশ তো আর উইরোপ আমেরিকার মতো হয়ে যায়নি
যে, পাখির ঠোঁটে বাঁধা পড়বে জীবনের আয়ু
চাইলেও আর ঘর থেকে বের হতে পারবে না ।
বের হবো । হর-হামেশাই বের হবো...
কারণ, সংখ্যা তো ঠিকই আছে;
তুমি শূন্য হয়ে গেলে
সংখ্যাটা যদি এক থেকে শুরু হয়ে আবার এক'শ-তে পৌছায়,
তবুও ।
আমার ইচ্ছার কাছে সংক্রমণের দীর্ঘ মেয়াদ
কোন ব্যাপার না ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




