
১.
ঢাকা শহর কি যমুনা ?
চর জেগে উঠলেই ফসল ফলাব,
কেউ বলো না - এখন করোনা ।
২.
সকালের নাস্তা -
গরম তন্দুরির সাথে এক বাটি ডালভাজি
আর একটা ডিমপোচ ।
- এই যে ভাই, সাথে করোনা কি ফ্রি ?
- না না, শুধু গরুর নিহারির সাথে হাঁটুভাঙ্গা জল
- এইটা কি ভাসে ?
- জানেন না, খাওয়ার সময় সব কিছু দেখতে নাই ।
৩.
- চলো নীপবনে যাই
- সেইটা কোথায় ?
- কদমতলীতে
- ওখানে তো সব লোহা-লক্কড়ের কারবার
- এর মধ্যেই আছে দারুণ একটা খাবার !
তোমার বুকভরা নদী বুড়িগঙ্গার ওপার
বর্ষার জলে আজ দেব সাঁতার... ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




