নিকষ কালো অন্ধকার নিস্তব্ধ রাত দেখেছ নিশ্চয়ই ,
বিষাক্ত যে রাতের ছোবলে পুরো পৃথিবী ডুবে যায় অন্ধকারে,
যে রাতে নিস্তব্ধ হয়ে আসে সকল সজীবতা,
শান্ত হয়ে আসে সকল কোলাহল,
যে ভয়ার্ত রাতের ভয়ে থেমে যায় পাখির ডাক,
শিশু বাচ্চাটিও যে রাতের ভয়ে চুপটি মেরে থাকে মায়ের বুকে,
সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গাঢ় ঘুমে ডুব দেয় কৃষক,
সেই রাতে শুধু আমার চোখেই ঘুম নেই,
পঞ্চান্ন বছর বয়সে এসেও একটুও ক্লান্তি বোধ করি না,
জীবনের অন্তিম মুহূর্তে এসেও কেমন অক্লান্ত আমি!
নিরবধি ভাবনার সাগরে ডুব মেরে থাকি,
সেই ভাবনাই অশান্ত হৃদয়ে ঝড় তোলে বারংবার,
অমোঘ ঘুমে চোখ বুজে এলেই অনুভব করি পুরুষের স্পর্শ,
চল্লিশ বছর পরও সে স্পর্শ আজও আমার কপোলে ঘাম জমায়।
সেই স্পর্শের পরও আমি পুরুষের স্পর্শ পেয়েছি,
বাবার আদরের স্পর্শ, স্বামীর ভালোবাসার, সন্তানের পরশ,
কিন্তু সেই স্পর্শকে কোন স্পর্শই আড়াল করে না,
আমি আজও কম্পিত হই সেই স্পর্শের অনুভবে,
সেই স্পর্শ লজ্জার, সেই স্পর্শ কলঙ্কের।
তবে এ লজ্জার, এ কলঙ্কেরই ফসল এই স্বাধীনতা।
তাই এ লজ্জাকে গর্বের, সম্মানের দেখে যেতে চাই,
দেখতে চাই সেই সব নরপশুদের কান্না,
যাদের স্পর্শে কান্না থামেনি আমার মতো লাখো বাঙ্গালি নারীর।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।