একটি চেনা চিত্র / চরিত্র
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনাব খতিব আবুল কালাম
জানাই তাঁরে সালাম
হর হামেশা খাচ্ছে খাসা
মন্ডা মিঠাই লাচ্ছা সেমাই
ভাত ও রুটি চুনো পুটি
কাচ্চি কাবাব নেইকো জবাব
সামনে যা পান তাই চেটে খান
ক্ষীর পরোটা ফুলকো লুচি
কিচ্ছুতে তাঁর নেই অরুচি
জানাই তাঁরে সালাম
তিনি খতিব আবুল কালাম
জুম্মা বারে জোব্বা পরেন
জবরদস্ত পাগড়ী করেন
দুই নয়নে সুরমা আঁকেন
খুশবুধারী আঁতর মাখেন
যাত্রাপথে পান যে হাজার
কদমবুসি সালাম
উনি খতিব আবুল কালাম
বয়ান করেন চড়িয়ে গলা
ধান্ধা থাকে বাড়িয়ে বলা
ভয় দেখিয়ে আখেরাতের
ভেল্কি দেখান মুখ ও হাতের
নাচিয়ে দাড়ি খিঁচিয়ে মাড়ি
উচ্চ স্বরে মারেন ঝাড়ি
দেখান শেষে চোখের গরম
মুসল্লীদের করেন নরম
দানের কথার আলো জ্বেলে
কাঠের বাক্স দেন যে ঠেলে
মুচকি হাসেন পিছন ফিরে
বাক্স ভরে উঠছে ধীরে
কায়দা বহুত জানেন তিনি
আমরা তাকে সবাই চিনি
জানাই তাঁরে সালাম
সে যে খতিব আবুল কালাম ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন