দিনের শেষে মৃদু আলোয়
সবুজ ঘাসে দুঃখ বিলায়,
আকাশের নীল নীলিমা
আমার বুকে দুঃখ বাড়ায়।
সন্ধ্যার সেই মহারহস্যের আঁধারে
মিলিয়ে যাই অজস্র আত্মার মাঝে,
দূর আকাশের একলা চাঁদ
তোমায় আঁকে রং-তুলিতে ।
ল্যাম্পপোস্টের হলদে আলোয়
সময়টাকে আগলে ধরি,
তুমি ছাড়া একলা আমি
বিষণ্ণতার ছন্দ বুনি।
আকশের হাজার তারার মেলায়
কষ্টগুলো ভেসে বেড়ায়
হৃদয় নিংড়ানো হাজারো ভাষাহীন কবিতা হয়ে।
=============================================================
সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।
=============================================================
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




