কবর-মাজারের ভক্তরা যখন সে সকল স্থানে গমন করে, তারা সাথে নিয়ে যায় গরু, ছাগল, মুরগি, ডিমসহ নানারকম খাদ্য সামগ্রী অর্থকড়ি। উদ্দেশ্য এগুলো মাজারের অধিবাসীর নৈকট্য হাছিলের জন্য পেশ করা। কখনো তারা মাজারের ওলী বা পীরের সন্তুষ্টির উদ্দেশ্যে পশু যবেহ করে, তাদের কবর তাওয়াফ করে, কবরের মাটি নিয়ে মুখে মাথায় মাখে, প্রয়োজন পূরন ও বিপদ উদ্ধারের জন্য প্রার্থনা জানায়...
এ সমস্ত কবর পূজারীদের অনেকে এমনও আছে যারা এ সমস্ত পীর-বুযুর্গের নাম, মৃত ওলীর নামে কসম করে। কেউ যদি কোন বিষয়ে তাদের সামনে মহান আল্লাহর নামে কসম করে তবে তারা তা গ্রহন করে না এবং বিশ্বাসও করে না। যখন ওলী বা পীরের নামে শপথ করে তখন তা গ্রহন করে ও বিশ্বাস করে
এদের স্পর্ধা এমনও হয়েছে যে, তারা কবরের হজ্জ আদায়ের জন্য নতুন শরীয়ত প্রণয়ন করেছে। যেমন--কবরের তাওয়াফ, মানত করার পদ্ধতি, যিয়ারত ও দু'আ চাওয়ার নিয়ম, কো্ন কো্ন কাজ করলে মাজারস্থিত পীরের সাথে বেয়াদবী হবে। কতবার যিয়ারতে আসলে এক হজ্জের সওয়াব পাওয়া যাবে...ইত্যাদি। এমমকি তাদের কট্টরপন্থীরা কবরকে বায়তুল্লাহিল হারাম কা'বা শরিফের সাথে করে এক্ষেত্রে কিতাবও রচনা করেছে। কিতাবের নাম রেখেছে ''মাজারের হজ্জ আদায়ের পদ্ধতি'। (নাঊযুবিল্লাহ)
মাজার যিয়ারতের আদব!!!ঃ শিরক ও বিদআতের ক্ষেত্রে তাদের বাড়াবাড়ি এমন প র্যায়ে পৌছেছে যে, মাজার যিয়ারতকারীদের জন্য আদব ও পদ্ধতি নির্ধারন করা হয়েছে। যেমনঃ
১। ওলী বা পীরের সন্মানার্থে তার মাজার যিয়ারতকারী জুতা খুলে বাইরে রেখে মাজারে প্রবেশ করবে।
২। ভিতরে প্রবেশ করতে চাইলে পাহারাদার বা খাদেমের অনুভূতি নিতে হবে। কখনো কা'বা ঘরের তাওয়াফ করার মত করে মাজারের যিয়ারত বা তাওয়াফ করানোর জন্য সেখানে খাদেম নিযুক্ত থাকে।
৩। যিয়ারত শেষে বের হওয়ার সময় উলটো পিঠে বের হতে হবে।
যিয়ারতকারী মাজার ও গম্বুজের বরকত লাভের জন্য নানাভাবে চেষ্টা চালায়, যেমন-মাজারের মাটি চোখে মুখে লাগায়, বৈয়ামে ভরে ঘরে নিয়ে যায়, মাজারের গ্রিল, দেয়াল প্রভৃতি হাত দিয়ে স্পর্শ করে সে হাত চোখে, মুখে, সমস্ত শরীরে ও কাপড়ে বুলায়। যে কোন মাজারে আপনি চলে যান দেখবেন কী ভাবে আল্লাহর অধিকার পদদলিত হচ্ছে--গাইরুল্লাহর ইবাদত হচ্ছে। সমাস্থিত ব্যক্তির কাছে দু'আ করছে, দু'আ চাচ্ছে তার সাহায্য কামনা করছে, দু"আয় অনুনয় বিনয় করছে... অনেক মহিলা নিজের বাচ্চাকে তাকের উপর উঠিয়ে মাজারের ওলীর বরকত চাইছে। অনেকে আবার কবরকে সিযদাহ করেছে। নযর-মানত পেশ করছি মুক্তি বা প্রয়োজন পূরণের উদ্দেশ্যে। ভোটি জেতার জন্য অনেক নেতা-নেত্রী মাজারে গিয়ে ধর্না দিচ্ছেন। এ সব উদ্দেশ্যে কোন কোন মাজারের সাথে সংশ্লিষ্ট করে যিয়ারতকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে বিশ্রামাগার
আপনি দেখতে পাবেন যিয়ারতকারীদের মধ্যে কী রকম বিনয় ও প্রশান্তি বিরাজ করছে। এমনভাবে প্রভাবিত হয়েছে যে, ভয়-ভীতি ও আশা-আকাঙ্খায় দু'চোখ অশ্রু প্লাবিত হচ্ছে।
মাজারস্থ এ সমস্ত ব্যক্তিগন যেন এ দুনিয়ার মা'বূদ। এরাই মানুষের ত্রানকর্তা...। অথচ আল্লাহর সাথে অন্য কারো ইবাদত--চাই সে নবী হোক বা ফেরেশতা...আল্লাহ না তার অনুমতি দিয়েছেন না তিনি এতে সন্তুষ্ট। কেননা তা সুস্পষ্ট শিরক।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



