somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েরা যা পারে...

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানীর কয়েকদিন আগের ঘটনা। বাঙালীর চিরায়ত অভ্যাস- গরু কাটা হবে, ফ্রিজ পরিষ্কার করে জায়গা রাখা উচিত। আমার আম্মুও তার বাইরে না। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আম্মু আবিষ্কার করল টসটসে দুইটি টমেটো, দেখে মনে হবে একটু আগেই গাছ থেকে ছিঁড়ে এনে রাখা হয়েছে। কিন্তু টমোটোর সিজন ননা হওয়ার বাসায় গত ছয় মাসেও কোন টমেটো কেনা হয়নি। টমেটো দুটো দেখে ভাবছিলাম কি পরিমান প্রিজারভেটিভ দিলে এমন অবস্থা হয়।
"আরে ভাই! এইসব তো হয়েই থাকে, এতো মাথা ঘামানোর কি আছে? খাইলে খান; না খাইলে কিনেন ক্যান? কেউ তো জোর করে দিয়ে যাচ্ছে না।" স্বাভাবিক মনে হচ্ছে তাই না? আসলে ভেজাল খেতে খেতে আমরাই ভেজাল হয়ে গেছি। এখন তো স্বপ্ন দেখতে গেলে স্বপ্নেও ভেজাল দেখি। প্রিজারভেটিভ মারা স্বপ্ন। দেখি কিন্তু বাস্তবে রূপ দিতে যত অনীহা, অলসতা। করারই বা কি আছে! শরীরে কোন অংশে পচন ধরলে সেই অংশ কেটে বাদ দেয়া যায়। পুরো শরীরেই যদি পচন ধরে বাদ দেব কি? নাবলক শিশুগুলোকে বাদ দিয়ে বাকিসব মানুষকে যদি গ্রেনেড গিয়ে উড়িয়ে দেয়া যেত ত্হলে এই শিশুগুলো হয়ত আগামী পৃথিবীকে নতুন করে সাজাতে পারতো।
এখানেও ঝামেলা থেকে যাচ্ছে। যেমন ধরুন আমার আম্মু! সে দুনিয়ার কোন রাজনীতি বোঝেন না, না বোঝেন কোন লাভ ক্ষতি। তার মাথার মধ্যে সবসময় ঘুরে আমি কি করছি না করছি; কি খাচ্ছি, কোথায় যাচ্ছি। তিনি কোন দুর্নীতিতে নেই। শেয়ার বাজারের হিসাব রাখেন না, সোনালী ব্যাংকে কি হল সে খবরও জানেন না, সাগর-রুনী কে সে চেনেনই না। রামপালের নাম তিনি কখনও শোনেনই নাই। তাকে গ্রেনেড মেরে উড়িয়ে দেব কোন যুক্তিতে। আর আমাদের দেশে এমন মা অথবা বোনের সংখ্যাই বেশী।
সেদিক দিয়ে দুর্নীতিগ্রস্থ হচ্ছে ঘরের পুরুষরা, যারা অর্থের প্রয়োজনে ঘরের বাইরে বেড়িয়ে ভরনপোষনের তাল রাখতে না পেরে যুক্ত হচ্ছে অসৎ পথে। চারপাশের মানুষ যখন বেআইনী কাজ করে তখন ত্দের সাথে থাকতে থাকতে বেআইনটাই আইন হয়ে দাড়ায়।
তারমানে এই নয় যে দেশে শুধু পুরুষরাই দুর্নীতিগ্রস্থ। শুধু এটা ঠিক যে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক কম। আমাদের মেয়েরা বেশিরভাগ সময়ই ঘরের বাইরে না যেতে যেতে তাদের মাঝে নিজেদের আচরন সম্পর্কে একটা সচেতনতা তৈরী হয়েছে। একজন পুরুষের থেকে একজন মহিলা নিজের সম্ভ্রম, নিজের সম্মান টিকিয়ে রাখতে অনেক বেশি সচেতন। আমাদের অনেক বোনেরা আজ ঘরের বাইরে কাজ করছে। তারপরেও 'সততা' নামক শব্দটা মেয়েরাই এখনও বাচিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি দেশে বা সমাজে যদি কখনও বিশাল পরিবর্তন আসে তবে সেটা মেয়েদের দিয়েই সম্ভব। নারীর ক্ষমতায়ন এক্ষেত্রে অবশ্যই দরকার। নারীত্ব নিয়ে হাজারও উপমা দেয়া যায়, লেখা যায় হাজারো কবিতা। আবার সেই নারীরাই সমাজের মূল থেকে সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারে যদি তারা চায়।
জগতের সকল নারী তাদের প্রাপ্য সম্মান পাক সেই প্রার্থনাই করি। কোন বোন যেন একদলা মাংসপিন্ড হয়ে না থাকে। তাদের যেন মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, নারী হিসেবে নয়। নারী নামক শব্দটাই সমাজ থেকে চলে যাক।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×