নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়েছে মেঘ-কালো মেঘ-সাদা মেঘ,
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;
এখানে আকাশে রং খেলা করে-চোখে খেলে রংধনু
বিস্তৃত ভূমিতে প্রেমিকরা প্রেমিকার নিস্তেজ দেহ খোঁজে চলে
কোথাও নারীর গন্ধটুকু শুকে পাওয়া যায়না এখানে-
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;
নারীর শেষ চিহ্নটুকু বাদ কয়েক পুরুষের মনে মায়া হয়ে
এখনো টিকে আছে-শুধু তাদের মধ্যেই মায়া আছে;
এখানে মানুষের চোখ শকুনের মতো ব্যবচ্ছেদ করে প্রেম-
কথায় বেজে উঠে রক্তবাহী তারে ফোঁসলানো টুংটাং,
এখানে পুরুষের কলিজা গাঁড়া ভূমিতলে-
হৃদ-মন-কলিজা বিহীন পুরুষগুলো কখনো কান্না করে না
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;
নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়েছে মেঘ-কালো মেঘ-সাদা মেঘ-
এখানে কি আবারো বৃষ্টি হবে?চোখ কি আপন ভাষায় কাঁদবে?
মাটির নিচ থেকে কলিজাগুলো বৃষ্টির জলে ভেসে উঠবে?
আবারো পুরুষের মনে কলিজা গঁজাবে?
পুরুষের কান্নার জল মাটিতে পড়তেই মাটি নারীতে রূপ নিবে?
এবার কি বৃষ্টি হবে-কান্না হবে?
নারী কি আবার নতুন করে প্রেম শিখাবে?তারা কি মায়াবী হবে?
এ নগরীতে যে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




