somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ৪

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট স্টেটাস পাওয়ার পর থেকে আজ অবধি জাতীয় দলে অনেকের অভিষেক হয়েছে , তার মধ্যে কিছু খেলোয়ার ছিলেন যারা এক বা দুই ম্যাচ খেলেই বাদ পরে গেছেন এবং আর কোনদিন জাতীয় দলে খেলার সুযোগ পান নি । অনেকে হয়ত তাদের নামই ভুলে গেছেন । সেই সব অভাগা খেলোয়ার দের নতুন করে পরিচয় করিয়ে দিতে আমার এই প্রচেষ্টা ।

আজ থাকছে ব্যাটসম্যান রফিকুল ইসলাম এর গল্প ।

রফিকুল ইসলাম জাতীয় দলের হয়ে খেলেছেন এক ওয়ানডে ও এক টেস্ট ম্যাচ ।

২০০২ সালে বাংলাদেশ দল দক্ষিন আফ্রিকা সফর করে , সফরে বাংলাদেশ দক্ষিন আফ্রিকার সাথে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ খেলে ।

ক্রিকেট বিশ্বে দক্ষিন আফ্রিকা প্রতিষ্ঠিত শক্তিমান দল । অপর দিকে বাংলাদেশ টিম ছিল ক্রিকেট বিশ্বে সদ্য টেস্ট স্টেটাস পাওয়া নবীন দল । প্রতিষ্ঠিত দলের সাথে একটি উঠতি নবীন দলের যে ব্যাবধান থাকার কথা পুরো সিরিজ জুরে তাই বজায় থাকল । দক্ষিন আফ্রিকার বাউন্সি উইকেট এ পোলক , এনটিনির মত বোলাররা আরো ভয়ংকর হয়ে উঠল । যার ফলে বাংলাদেশ এর ব্যাটসম্যান দের রান পেতে পচন্ড সংগ্রাম করতে হচ্ছিল । যেখানে বাংলাদেশ দলের প্রতিষ্ঠিত সবাই ব্যার্থ হচ্ছিল সেখানে ৩য় ওয়ানডে তে নামিয়ে দেওয়া হল রফিকুল ইসলাম কে ।

রফিকুল ইসলাম জাবেদ ওমর কে সাথে নিয়ে ওপেন করতে নামলেন । যেখানে বাংলাদেশ এর প্রতিষ্ঠিতরা দক্ষিন আফ্রিকার ফাস্ট বোলিং খেলতে ব্যার্থ হচ্ছিল সেখানে রফিকুল এর কাছ থেকে ভাল কিছু প্রত্তাশা করা টা ঠিক ছিল না ।

রফিকুল ব্যাটিং এ নেমে ৩০ মিনিট এর মত উইকেট এ ছিলেন । বল খেললেন সর্বমোট পাচঁটি এবং এর সব কটিতেই তিনি ঠিক ভাবে খেলতে ব্যার্থ হন । ফলাফল নিজের খেলা ৫ম বলে স্লিপে ক্যাচ আউট শুন্য রানে ।

রফিকুল ইসলাম এর জাতীয় দলের হয়ে ওয়ানডে কেরিয়ার শেষ হল কোন রান করা ছাড়াই । আর খেলায় বাংলাদেশ পরাজিত হল ৭ উইকেট এর বিশাল ব্যাবধানে ।

ওয়ানডে তে ব্যার্থ হওয়ার পর রফিকুল ইসলাম কে সফরের ২য় টেস্ট এ আবার সুযোগ দেওয়া হয় । কিন্তু এখানেও সে চরম ভাবে ব্যার্থ হয় । দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ রান করেন । খেলায় বাংলাদেশ দল ইনিংস ও ১৬০ রানের বিশাল ব্যাবধানে পরাজিত হয় । এবং চরম হতাশা জনক একটি সিরিজ শেষ করে বাংলাশে দল সবগুলো ম্যাচ বাজে ভাবে পরাজয়ের মধ্য দিয়ে ।

ঘরোয়া ক্রিকেট এ কোন আহামরি পারফর্ম না থাকার পরও রফিকুল ইসলাম কে জাতীয় দলে নেওয়া তখনকার সময়ে বাংলাদেশ দলের নির্বাচকদের আহাম্মকিটাই ফুটিয়ে তুলে ।

রফিকুল ইসলাম ২০০৭ সালে সর্বশেষ ফাস্ট ক্লাস ম্যাচ খেলে অবসর নেন । বর্তমানে তিনি রাজশাহীতে ক্রিকেট কোচিং এ জরিত আছেন ।



রফিকুল ইসলাম

আগের পর্ব গুলো

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ১

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ২

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ৩
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×