somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আরেকবার মনে করিয়ে দেই বাংলাদেশ ক্রিকেট টিম এর চরম উত্তেজনাকর ম্যাচ গুলোর কথা । পর্ব- ১

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট নিয়ে লেখা সবসময় পছন্দ করি । তাই আমার বেশির ভাগ লেখা থাকে ক্রিকেট নিয়ে । বাংলাদেশ ক্রিকেট টিম এখন পর্যন্ত ২৭৬ টি ম্যাচ খেলেছে । তার ভেতর ৮০ টি ম্যাচে জয় ,১৯৩ টি পরাজয় এবং ৩টি ড্র বা পরিত্যক্ত হয়েছে । এই ম্যাচ গুলোর ভেতর কিছু ছিল চরম উত্তেজনাকর । সেই সব ম্যাচ নিয়ে আজকের আয়োজন :

অনেক ম্যাচ এর কথাই মাথায় আসছে , কিন্তু যেই ম্যাচ টি শেষ পর্যন্ত দেখতে গিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম , সেই ম্যাচ টি কেই আমি প্রথমে রাখব ।

২০১১ সালের বিশ্বকাপ এ ইংল্যান্ড বনাম বাংলাদেশ এর ম্যাচ । চট্রগ্রাম এর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এ ডে-নাইট ম্যাচটি হয় । খেলা শুরু হওয়ার আগে চট্রগ্রাম এ খেলা হওয়ায় সবার ভেতর একটা কনফিডেন্স কাজ করছিল যে , চট্রগ্রাম এর মাটি বাংলাদেশ এর জন্য পয়া ভেনু । এখানে সবসময় বাংলাদেশ এর রেকর্ড ভাল । সুতরাং জয়ের আমেজ নিয়েই খেলা দেখতে শুরু করলাম ।

বাংলাদেশ টসে জিতে ইংল্যান্ড কে ব্যাটিং এ পাঠায় । বোলিং এ বাংলাদেশ এর শুরু টা হয় দুর্দান্ত ১৫ ওভার শেষে দুই ওপেনার কে হারিয়ে ইংল্যান্ড এর সংগ্রহ মাত্র ৪৭ রান । এর রেশ ইংল্যান্ড কাটিয়ে উঠতে পারে নি । বাংলাদেশ এর স্পিনার দের নিয়ন্ত্রিত বোলিং এ ইংল্যান্ড ৪৯.৪ ওভার এ অল আউট হয়ে যায় ২২৫ রানে । বাংলাদেশ এর পক্ষে নাইম , রাজ্জাক ও সাকিব ২টি করে উকেট নেয় । ট্রট ও মরগান ইংল্যান্ড এর হয়ে ৬৭ ও ৬৩ রানের ইনিংস খেলেন ।

মাঝারি মানের টার্গেট হওয়ায় এই ম্যাচ জয়ের বেপারে বাংলাদেশ এর ইনিংস শুরু থেকেই আশাবাদী ছিলাম এবং বাংলাদেশ এর ইনিংস এর পুরো সময় ধরে টিভির সামনে বসে রইলাম ।

বাংলাদেশ এর ইনিংস সুচনা করেন তামিম ও ইমরুল । এখানেও শুরুটা হয় দুর্দান্ত ৮ ওভার শেষে বিনা উইকেট এ ৫০ ! তামিম দ্রুতগতিতে রান করতে শুরু করেন । আউট হওয়ার আগে মাত্র ২৬ বলে ৩৮ রান করে যান । এর পর জুনায়েদ এসে দ্রুত আউট হয়ে গেলে বাংলাদেশ এর স্কোর দারায় ৭০/২ । যেটার ভয় সবসময় করি এর পর সেটাই হল , একটা উইকেট গেলে সাথে সাথে ২ থেকে ৩ টা উইকেট পরে যাওয়া ! রকিবুল এলেন আর গেলেন । এর পর সাকিব কে নিয়ে ইমরুল রানের চাকা সচল রাখেন । বাংলাদেশ এর জয় যখন দেখতে পাচ্ছিলাম ২০ ওভারে প্রয়োজন ৭৭ রান হাতে ৩ উইকেট সেই সময় ইমরুল রান আউট । কিছুক্ষন পর সাকিব আউট এবং এর এক বল পর মুসফিকও আউট ! ধিরে ধিরে জয়ের আনন্দ দুরে সরে যেতে দেখলাম । তারপরও আসায় বুক বেধে আছি এখনো ৪ উইকেট হাতে আছে । দুই ব্যাটসম্যান নাইম ও রিয়াদ । দুই জনের ই চাপের মুখে দাড়িয়ে যাওয়ার রেকর্ড আছে । কিন্তু না এক্ষেত্রে তা হল না ইংলিশ ফাস্ট বোলার শাহজাদ এর এক দুর্দান্ত ডেলিভারিতে নাইম বোল্ড । সাথে সাথে বুকটা ধড়াস করে উঠল । এর পরের ওভার এ রাজ্জাক যখন আউট হয়ে যায় তখন যেন দুনিয়ার সব কিছু বিষ হয়ে গেল । কারো কথা ভাল লাগছিল না । টিভি গ্যালারি খালি হয়ে যেতে দেখলাম । খেলাধুলার কিছু না বুঝা বড় ভাই এসে টিটকারি দিয়ে গেল । " কিরে বাংলাদেশ না আজ জিতবে" ! খেলা দেখার সাধ মিটে গেল , তবু পরে রইলাম দেখি শেষ পর্যন্ত কি হয় ? ৬০ বলে দরকার ৫৬ রান হাতে দুই উইকেট । রিয়াদ ভাই দেখে শুনে খেলতে লাগলেন যেন কিছুই হয় নাই , কোন চাপ নেই । যেই শফিউল কে কোন দিন মেরে খেলতে দেখলাম না , তার যেন কি হল আজ চার ছয়ে সোয়ান এর এক ওভার এ উঠল ১৬ রান । ৪৮ বলে ৩৯ ! কোন কথা নাই শুধু দেখে যাওয়া । ২৪ বলে ২২ , ১৮ বলে ১২ নাহ হার্ট এটাক হয়ে যাবে । বুক শুকিয়ে কাঠ ।পানি চাওয়ার শক্তি হারিয়ে গেছে । শফিউল চার ছয় মারছে , সবাই লাফাচ্ছে , আমি চুপ । ১২ বলে ৫ , আমার দিকে আমার মা চেয়ে রইলেন কোন কথা বললেন না । প্রথম ৩ বলে ২ রান হল , পরের দুই বলে কোন রান হল না ৭ বলে ৩ । ব্যাটিং এ মাহমুদুল্লাহ রিয়াদ এখনো আমি চুপ । ব্রেসনান এর অফস্টাম্প এর বল টাকে সুন্দর ভাবে বাউন্ডারি সিমানায় পাঠিয়ে দিলেন । ৪ রান ! ইয়াহু !!! আমরা জিতে গেছি । আমার আনন্দ আর দেখে কে দৌড়ে রাস্তায় নেমে গেলাম এবং সবাই মিলে আনন্দ মিছিল করে বাড়ি ফিরলাম ।

ম্যান অফ দ্যা ম্যাচ কে হলেন সেই বিষয়ে কোন খবর ও নিলাম না । পরে জেনেছি ইমরুল কায়েস ম্যান অফ দ্যা ম্যাচ হন ।

কিছু তথ্য ক্রিকইনফো থেকে ধার করা :)
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×