somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশংসা+প্রশংসিত+প্রশংসাকারি

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশংসিত হতে কে না ভালোবাসে!!!আপনার দুই দিনের টেম্পোরারি বান্ধবি থেকে শুরু করে একেবারে গৃহসঙ্গী বধুও।এতে দোষের কিছুই নেই।এটা একটা অতি সাধারন মানবিক গুন।
আমি প্রশংসা নিয়ে যখন এতো ত্যানা পেচাচ্ছি,তখন একটু নজর দিলেই দেখতে পাবো প্রশংসা পাবার মত কোন গুন আমি এখনও জন্ম দিতে পারি নি।আমি নিজে আসলে অনেক দোষী,গুনের চেয়ে আমার দোষের পাল্লা সহস্র গুন বেশী ভারী।

তবে একটা সত্য কথা কি জানেন!!!!
=প্রশংসা করা যেমন মানুষের অন্যতম এক মহৎ গুন তেমনি এটা সুযোগের অন্বেষণে ভয়াবহ চাটুকারিতাও বটে।
দুই ধরনের মানুষ সাধারনত প্রশংসা করে।
১)একদল সুযোগের আশায়।
২)আরেকদল স্বীয় অবস্থানকে হীন ভেবে।

প্রথমশ্রেণীর প্রশংসাকারীদের জন্য রোমান দার্শনিক সিনেকার একটা উক্তি আছে,___

"যে সর্বক্ষন অন্যের প্রশংসায় পঞ্চমুখ থাকে,
মনে রাখবে সে সুযোগের সন্ধাণী।"

কথা নেই,বার্তা নেই,এক চাটুকার এসেই আপনার গুনকীর্তন করা শুরু করে দিলো।সে হয়তো এটাও জানে যে প্রশংসার প্রতি আপনার তীব্র দুর্বলতা রয়েছে।প্রশংসা শুনে আপনি স্থির থাকতে পারেন না।তার প্রশংসা কখন যে আপনার গলনাঙ্ক অতিক্রম করে ফেলেছে সেটা আপনি গলে যাবার পরেই টের পাবেন।

এবার দ্বিতীয় শ্রেণির প্রশংসাকারীদের কথায় আসি।
আল্লাহ্‌ দুনিয়াতে এক শ্রেণির মানুষ পাঠিয়েছেন শুধুমাত্র অন্যদের প্রশংসা করার নিমিত্তে।দ্বিতীয় শ্রেণিটা এরই উদাহরন।।শুধু প্রশংসিত হয়ে না,প্রশংসা করেও তৃপ্তি পাওয়া যায়।সেটা যারা প্রশংসা না করে তারা জীবনেও উপলব্ধি করতে পারবে না।

আমি নিজেকে সর্বদাই দ্বিতীয় শ্রেণির একজন বানাতে চেয়েছি।বাস্তবে কেমনটা হবে সেটা বলা মুশকিল।তবে অন্ততপক্ষে ভার্চুয়াল জগতে অফুরন্ত প্রচেষ্টার পর দ্বিতীয়টাতেই আছি।কারন ভার্চুয়াল জগতে তো আর প্রশংসা করে সুযোগ মিলবে না।তাই এখানে সুযোগসন্ধানী প্রশংসার কোন মূল্য নেই।চাইলেই সুযোগ পাবো না!!সেটা প্রশংসা করেই হোক আর ধমক মেরেই হোক না কেনো।
সুযোগ পেতে প্রয়োজন বিশ্বাস,প্রশংসা নয়।আর ভার্চুয়াল জগতে বিশ্বাস এতো সস্তা না যে মন খুশি করার দুইটা চাপা মেরেই সেটা অর্জন করে ফেলবো।বরং ভার্চুয়ালি যেই বিশ্বাসের জন্ম সেটা শতবার সামনে এসে গিলিয়ে দিলেও হজম হতে চায় না।

যাহোক,প্রশংসা করতে পেরেই অনেক তৃপ্তিতে আছি।এখানেই সকল সন্তুষ্টি।কারন আমি সুখের চেয়ে তৃপ্তিকেই বেশী প্রাধান্য দিতে চাই।শতহোক,বিনামুল্যেই তো পাচ্ছি।সুখের মত তো বিশ্বাস দিয়ে কিনে আনতে হচ্ছে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×