somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফটার হ্যাঙ্গিং দা ক্রিমিনাল।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা শুরুর আগে একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি।তানাহোলে কেউ নাস্তিক আবার কেউ ছাগু ট্যাগ মারবে।-
১)আমি মুসলিম।আমি ধর্মান্ধ।তার মানে এই নয় যে আমি দেশকে ভালবাসতে পারবো না।তার মানে এই নয় যে আমি স্বাধীনতা বিরোধীদের বিচার চাইতে পারবো না।
২)আমি স্বাধীনতা যুদ্ধে দেশের পোঙ্গা মারা শয়তানদের ফাঁসি চাই তার মানে এই নয় যে আমি এক নিমিশেই মুসলমান থেকে নাস্তিক হয়ে গেছি।

চেতনা বলতে যেটা বোঝায় সেটা আমি চিনি না।আমার মধ্যে আছে নাকি জানিও না।আশা করি তারাও জানে না যারা চেতনার বাজারে মূলা বেঁচে।তবুও তারা দেশপ্রেম যাচাই করে যাচ্ছে চেতনা দিয়ে।
দেশের স্বাধীনতায় যারা থাবা মেরেছেন তাদের বিচার সবাই চায়।এবং সর্বোচ্চ বিচার (ফাঁসি) একজন দেশপ্রেমিকের প্রানের দাবী।এটা নতুন কিছু নয়।আইনের শাসন মেনে চলতে আমরা সবাই বাধ্য।তবে সেই আইন যেটা সরকারও মেনে নিতে বাধ্য।নিশ্চই এটা নয় যেটা বাধ্য হয়ে বরং সরকারকেই মেনে চলছে।

আমি শুরু থেকেই বিশ্বাস করে আসছি যে আওয়ামিলীগ সরকারের ফাঁসি টাসি দেয়ার কোন মনস্তাব নেই।আমার বিশ্বাস এই বিচারটাকে সরকার একটা ইস্যু বানিয়ে এই নির্বাচনে বলবে,"বিরোধীদের জ্বালায় পারলাম নাহ।আবার ভোট দিন আমাদের।এবার এসেই ওদের ঝুলিয়ে দিবো।কলঙ্ক ঝেরে মুছে সবাইকে হলি করে তুলবো।"
মাঝখানে আসলো শাহবাগ।যেখানে গিয়ে অনেকেই নিজেদের বাঙ্গালিয়ানা পরিচয় দিতে সামর্থ হয়েছেন।

আচ্ছা,ধরুন শাহবাগের দ্বিতীয় যুদ্ধের কারনে ফাঁসিটা হয়েছে।তাদের উল্লাশ কিন্তু সেটাই প্রকাশ করছে।তার মানে সরকার তাদের যুদ্ধের চাপে পরে আইন পরিবর্তন করেছে।
এখন আমার কথা হলো,কাল যদি শাহবাগের চেয়ে ১০ গুন বেশী মানুষ জড় হয়ে বলে যে," *****(বিশেষ কোন ব্যাক্তি) ওমোকের ফাঁসি চাই।"তখন সরকার কি মেনে নিবে?
আচ্ছা,আরেকটু ছাড় দিয়ে বলি।সবাই যদি কোন ব্যাক্তি বিশেষের অপসারন চায় তাহলে সেটা কি সরকার মেনে নিবে?মানুষ কিন্তু শাহবাগের চেয়ে ঢের গুন বেশী সেখানে।এখন কি করবে সরকার?
যদি মেনেই নিতো তাহলে দিনের পর দিন এইভাবে অবরোধের রোষানলে পরতে হতো না জাতিকে।প্রতিটা গাড়িতে আগুন কিংবা পুলিশের প্রতিটা বুলেটের পেছনে কিন্তু কারন এই একটাই।এক জনের ক্ষমতা ধরে রাখার সংবিধান মেনে চলাটা কোন আইনের আওতায় পরে বলে মনে হয় না আমার।যেমনটা মনে হয়নি যুদ্ধাপরাধের শাস্তি যাবজ্জীবনকে মেনে নেয়া।

ফাঁসি যখন হয়েই গেছে এখন এই কথাগুলোও ভেবে দেখা উচিত।
জামাতের সাথে যখন আওয়ামীলীগের সখ্যতা ছিলো তখন চেতনার বাজার কোথায় ছিলো।এতোগুলো দিন অপেক্ষা কেনো করিয়েছেন জাতিকে।নিশ্চই আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা লুটেছেন।আর বিচার করাতে দেরি করে যারা ফায়দা লুটে তারা ফাঁসি নিয়েও যে ফায়দা লুটে নি সেটা কি আমি আর আপনি সিওর হতে পারবো?
আমদের জনগনের চাওয়া পাওয়া খুব অল্প।আমরা ফাসিও চাই এবং এটা নিয়ে যে সকল তামাশা আর ফায়দা লুটার প্রয়াস সেটার বিচারও চাই।দেশের মাটির সাথে বেইমানী করা প্রতিটা মাংশ পিণ্ডের বিচার চাই আমরা।সে মুসলমান নেতাই হোক,মন্ত্রীই হোক আর কারো বেয়াই হোক না কেনো।

শুনেছি বঙ্গবন্ধু নাকি কাঁদের মোল্লাকে ইসলামিক ফাউন্ডেশনে নিযুক্ত করে ছিলেন।আচ্ছা,তিনি কি জানতেন না যে এই কাঁদেরই কসাই কাঁদের!!নাকি কোন এক অজানা ভয়ে তাকে নিযুক্ত করতে বাধ্য হয়েছিলেন!!
তিনি যদি না জেনে এটা করে থাকেন তাহলে আমি আমার বাঙ্গালিত্ত নিয়ে সন্দিহান যে আমাদের জাতির পিতা যুদ্ধ করলেন অথচ রাজাকার চিনলেন না।
আর যদি অজানা কোন ভয়ে এই কাজ করে থাকেন তাহলে আমি লজ্জিত যে আমাদের জাতির পিতা ভয় পেতে জানতেন।

আপনারা যারা সুশীল সেজে বাঙ্গালিয়ানা মেপে দেখছেন তারা আশা করি এবার থেকে সকল বিষয়ই চিন্তায় রাখবেন।দাবী তুলতে চান, তুলুন।তবে সেটা থেকে যারা রাজনৈতিক ফায়দা লুটছে তাদেরকে চিনে রাখুন।শুধু সাদা শাড়ি,লাল টিপ এবং পাঞ্জাবীর নিচেই বাঙ্গালিয়ানা লুকিয়ে থাকে না।এমনকি রাজাকারের নাতীর গোফের নিচেও থাকে না দেশাত্মবোধ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×