বাংলাদেশে নাস্তিক নেই, এই কথা টা মনে কিভাবে যেন বদ্ধমূল হয়ে ছিল। তাই কলেজের প্রথম দিন-ই যখন এক নাস্তিকের দেখা পেলাম, ফার্স্ট এক্সপ্রেসন ছিল অবাক হওয়া।তার পর খুব আগ্রহ হল তার জীবন ধারা সম্পর্কে জানার।ধারনা ছিল,নাস্তিকরা নিশ্চয়ই কথায় কথায় মিথ্যা বলে,সবার সাথে খারাপ ব্যবহার করে ,সব সময় শুকরের গোসত,মদ খায়।আসলে ছোটবেলা থেকেই এই বিশ্বাস মগজে গেথে দেয়া হয়েছিল যে।আগ্রহ থেকে আলাপ,বন্ধুত্ব।খুব-ই মিশুক গোছের,গুছিয়ে কথা বলার খুব সুন্দর একটা গুণ আছে তার।সেও একটা সাধারন জীবন-ই যাপন করে আমার মত।আর একটা জিনিষ খুব আকৃষ্ট করার মত,সে কোন কাজে খোদার সাহায্য আছে তা মানে না আর নিজে থেকেই চেষ্টা করে খুব নিখুত ভাবে সারতে।আমি আবার ডীপ রোটেট বিশ্বাসী ছিলাম আল্লার উপর ,হাজার টা কারন আগে হলে দেখানো যেতো।খুব বড় একটা কারন ছিল,আমার প্রচন্ড বিশ্বাস খোদার উপর আর যখন যা প্রার্থনা করতাম,হয়ে যেত।এখন এইসবের হাজারটা ব্যাখ্যা দেয়া যাবে।আর তাই তখন তার এই আচরন টা একটু অবাক করার মতই,বিশেষ করে আমার জন্য।অনেকটা সময় একসাথে কাটত,আর বেশির ভাগ সময় সেই হত লিডীং স্পীকার।তার সাধারন দৃষ্টিভঙ্গী,সাধারন যুক্তি-ই অসাধারন প্রভাব ফেলেছিল।হ্যা,যদি ইসলাম খুবই জটিল হয় তাহলে হয়ত খুব পেচিয়ে পাচিয়ে গ্রহনযোগ্য ব্যাখ্যা অনেকেই দিতে পারেন,কিন্তু আমার বিশ্বাস ই আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে।ইসলাম খুবই সরল জীবন ব্যবস্থা জানতাম বলে সাধারন যুক্তি দিয়েই বাদ দিয়েছি। বাল্যবিবাহ,বহুবিবাহ,কাফেরদের বিরুদ্ধে জিহাদ এগুলোর সপক্ষে কথা শুনে হয়ত যাদের অসাধারন বুদ্ধিমত্তা অথবা যাদের মগজ ধোলাই করা,তারা হয়ত আলাদা,কিন্তু আমার পক্ষে আর মানা সম্ভব হয়নি ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।