আজ ভোরের প্রথম রক্তিম রশ্মি ছুঁয়ে দিল আমার কপোল
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ সকালে শিশির ভেজা ঘাস জড়িয়ে ধরল আমার পা
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ আকাশের অবারিত নীল মুগ্ধ দৃষ্টি মেলে দিল আমার দিকে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ দিনের প্রথম উত্তাল হাওয়া খেলে বেরাল আমার এলোকেশে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ বনান্ত উজ্জল সবুজ সতেজতায় বাঁধল আমার অনুভব
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ রৌদ্রালোক হাসির ঝিলিকে তরঙ্গ তুলল আমার শরীরে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ মেঘেরা দল বেঁধে নেচে বেড়াল আমাকে ঘিরে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ সারাদিন সমুদ্র নীল শান্ত জলরাশি ভালোলাগা ছড়াল হৃদয়ে
ভরিয়ে দিল ভালোলাগায়
আজ সন্ধ্যায় রঙিন আকাশ আঁকলো অজস্র ক্যানভাস আমার জন্যে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়
আজ সারাদিন প্রকৃতি সৌরভ জড়িয়ে রাখল আমাকে
ভরিয়ে দিল মুগ্ধতায় ভালোলাগায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

