মধুমতির সাথে অনেকদিন দেখা হয় না। জানা হয়নি কতটা গড়িয়েছে জল এতদিনে।
সন্ধ্যার কাব্যকলার পথ পেরিয়ে সূর্যাস্তের রঙিন স্বপ্ন মেখে
এখনও সে কি আগের মতন খলবলে,
অপেক্ষায় থাকে ভোরের সূর্য জাগার, অনাদী বয়ে যাওয়ার।
হিজলের ছায়া ডানা মেলে থাকে, রূপসি বউদের মায়াবী মুখে,
জল আনতে ঘাটে গেলে, তারা কি আগের মতনই কলতানে মাতে,
খুব জানতে ইচ্ছে করে।
জানা হয়না অনেক কিছু।
শুধু ভাবনার খইরঙা হাঁস, পাখা ঝাপটায় সুখের অনুভবে।
জানা হয়না কালো থাবা ষড়যন্ত্রের হাত মেলে গুড়িয়ে দিতে চায় সূর্যরঙের ফুল।
জানা হয়না তুমুল বাতাসে উড়িয়ে নেয় সুখের বসত।
জানা হয়না আদিগন্ত অবিশ্বাসের সুনিপুন বুনন তাঁত বুনে সুচারু মাঠে।
বসত ভীটা ঘুন পোকায় কাটে নিরবধী ধিকি ধিকি অঙ্গার।
এত অজানার মাঝে একটা শুধু আলোরধারা- বয়ে যাওয়ার খবর জানি,
যে ছুটে চলেছে মোহনায়। যেখানে পদ্মা মেঘনা যমুনা মিলেছে একসাথে
আদি এবং অবিচল সে থাকবে সব ষড়যন্ত্রে তুচ্ছো করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


