সিম্ফনি আর জ্যাজ বাদ্যে ঝড় উঠছে নৈবদ্যের সমারোহ সাজানো
অথচ শূন্যতা পাহাড় এবং অরণ্যে।
মেঘের ভেলায় ভাসে পাখির পালক।
বিদির্ণ কথামালার ছেঁড়া সুখ পাপড়ির ঘ্রাণ হৃদয়ে ঢেউ জাগায়
হয়তো বন্য কোন উচ্চারণ একদিন মলাট বন্দি হবে।
হয়তো অচেনা শহরের বাতি ইশারায় ডাকবে।
ছুটে যাবে চঞ্চলতায় যাপিত জীবন
মনে পরবে না পিছনের কথা
মনে পরবে না বালিহাঁসের নাচন।
ময়ূর নাচবে পাখা মেলে।
ধূষর জলের বনে প্লাবন ডাকবে
ডুবে যাবে ইতিহাস
ডুবে যাবে মালকোষে সাজানো ঐতিহ্য
তবুও রহস্য ডাকবে ডাকিনীর নিশি রূপে
তবুও জলভরা চোখ শুনতে চাইবে ইমন
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৯ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



