somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

সেদিন পারিনি কিন্তু এবার ঠিক পেরেছি

১০ ই আগস্ট, ২০২১ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকক্ষণ গাড়ি চালানোর পর কাঁচের ওপাশে তাকিয়ে যদি দেখেন কেউ আপনার দিকে সর্প চোখে তাকিয়ে আছে তা হলে কেমন লাগবে। আর সর্প চোখটা যদি সত্যিকারের সর্পের হয় তাহলে ।
এমনটা ঘটেছে আমার সাথে। দুদিন আগে ঘুম থেকে উঠেই বাইরে যেতে হলো একটা জরুরী কাজে । যেতে হলো প্রায় আধঘণ্টার দূরত্বে। গাড়ি ঘরের সামনেই ছিল চট করে ঢুকে পড়লাম। রাত ভর বৃষ্টির পর সকালটা খুব সুন্দর। ভেজা ভেজা সবুজ মাঠগুলো বড় মায়াময় লাগছিল দেখতে। রাস্তায় ভীড় ভাট্টা নেই একদম।
নির্বিঘ্নে সুন্দর সকালে প্রায় ষাট কিলোমিটার দূরত্বের একটা জায়গায় পৌঁছালাম ড্রাইভ করে। অনেক বড় পার্কি লট ফাঁকা জায়গার দিকে না গিয়ে যে দিকে ভিতরে ঢুকতে হবে তার কাছাকাছি পার্ক করলাম তিন গাড়ির মাঝে। সামনে এবং দুই পাশে গাড়ি তার মাঝখানে একটা ফাঁকা লট পেয়ে ঢুকে গেলাম সেখানে।
গাড়ি যথাস্থানে রাখার পরই কাঁচের ওপারে প্যাসেঞ্জার সাইডে তার চোখে চোখ পরল। যেন তিনি বলছেন, এ কোথায় নিয়ে আসলে আমাকে। আর আমি ভাবছি তিনি এতক্ষণ আমার যাত্রা সঙ্গী ছিলেন।
এক নিমিশ কি করব বুঝতে পারলাম না। তারপর ফোন নিয়ে তার কয়েকটা ছবি উঠিয়ে নিলাম।



বাইরে বেরিয়ে দেখি তিনি একদমই নড়াচড়া করছে না। তাকে সরানোর কি উপায়। তাই ওয়াইপার চালিয়ে দিলাম। ওয়াইপারে চড়ে বেশ কয়টা দোল খেয়ে যেন ভ্যাবাচ্যাকা খেলো একটু কিন্তু কোন দিকে যাবে ঠিক করে উঠতে পারছে না। এদিকে আমাকে ভিতরে যেতে হবে। তার সাথে ডিল করার সময় নেই।
গাড়িতে কিছু নেই। একটা ফাঁকা পানির বোতল ছিল সেটা দিয়ে ঠেলে নামিয়ে দেয়া হলো মাটিতে। ধীরে সুস্থে তখন চলে যেতে থাকল। ঠিক মতন যাচেছ কি না দেখছি। উল্টা পাশ থেকে কয়েকজন হেঁটে আসছে। তাদের ডেকে দেখাব কিনা ভাবছি। তারা না আবার তার উপর পা দিয়ে মাড়িয়ে কামড় খায়।
যাহোক না দেখেও তারা পাশ কাটিয়ে চলে গেলো । ডেকে বলে একটা অতংক অবস্থা তৈরি করতে হলো না। বলা যায় না তার কথা শুনে কার মতি গাতি কেমন হয়।
কদিন আগে একটা লেখায় বলেছিলাম প্রাণীদের আমাদের বাড়িঘর বড় পছন্দ। গাড়িও ওদের বেশ পছন্দ এখন জানলাম। ইঞ্জিন দিয়ে ঢুকে ভিতরে চলে আসতে পারে কিনা এটা ঠিক বুঝতে পারছি না। হঠাৎ দেখা গেল গাড়ি চালাচ্ছি আর কেউ একজন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
কত কিছুই যে এমন আজব ঘটনা ঘটে আমার সাথে। বেশ একটা অভিজ্ঞতা হলো সাপের সাথে ড্রাইভ করার। তবে মন্দনা এমন অভিজ্ঞতা কজন অর্জন করতে পারে।
তাকে তার বাড়িতে ফিরিয়ে আনতে পারলাম না । বিলাই ফালানোর মতন দূরে নামিয়ে দিয়ে চলে আসলাম। সেখানে নতুন বাড়িঘর বানিয়ে থাকুক আনন্দে।
এদিকে যে সাপ বেশ আছে এটা আমার জানা ছিল না। ভেবেছিলাম এই প্রাণীটার দেখা পাব না কখনো। কিন্তু এখন দেখছি মাঝে মধ্যেই দেখা করতে আসে আমার সাথে।
আমার প্রতিবেশি একবার গল্প বলেছিল, ওর নাতি চার, পাঁচ বছর বয়সে, বাইরে খেলছিল হঠাৎ একটা সাপ হাতে ধরে ঘরে এসে, মাকে দেখাচ্ছে। আর মা চিৎকার করে বলছে, থ্রো ইট আউট। ডোণ্ট ক্যারি।
ভেবেছিলাম এটা শুধুই গল্প, এখন দেখছি যেন ধরা দেওয়ার জন্যই তারা ঘুরে আসে পাশে।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ২:৪২
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×