১৫ মিনিটের ঝড়ে নাগেশ্বরী লন্ডভন্ড
নাগেশ্বরীর মেইন পয়েন্ট যেমন: বাসস্ট্যান্ড, বিএসসি মোড়, কলেজমোড়, পুরাতন বাজার, নাগেশ্বরী কাচা বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিসসহ দোকান পাঠ, ঘরবাড়ী, ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে আমার দোকানের কোন ক্ষয়-ক্ষতি হয় নাই। আমার দোকানের পাশে হামিদুল ভাইয়ের দোকানের সাইনবোর্ড, মারসেল শো রুমের সাইনবোর্ড, রিজুর দোকানের উপর একটি বিদ্যুতিক খুটি ভেঙ্গে পড়েছে। সে সময় রিজু তার গিটারে "ঘুড়ি তুমি কার আকাশে উড়" গানটি গাইতেছিল। এমন সময় হঠাত করে তার দোকানে চালের উপর শব্দ হয়। সে বাইরে এসে দেখে তার দোকানের উপর উক্ত খুটিটি হেলে পড়েছে। তেমন কোন ক্ষতি না হওয়ায় রিজু বর্তমানে খোস মেজাজে আছে।
আর না লিখি। কি কন-
সবাইকে দূর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সমাপ্ত করলাম।
নয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


