আজ অনেকটা দিন কেটে গেলো,নেই কোন যোগাযোগ তোমার সাথে.........
নেই কোন টেলিফোন,নেই কোন SMS
বধূয়া বলতে গিয়েও বলা হয়নি তোমাকে অনেক কথা......
লিখতে গিয়েও লিখা হয়নি কিছুই তোমার কাছে.........
গাইতে গিয়েও গাওয়া হয়নি কোন গান তোমায় নিয়ে......
শোনানো হয়নি তোমাকে নিয়ে লেখা কবিতা......
চাইতে গিয়েও চাওয়া হয়নি তোমাকে......
নীল আকাশের নিচে পার্কের সেই ব্রেঞ্চটিতে
বসা হয়নি তোমার পাশে......
তোমার ঐ মেহদী রাঙ্গানো হাতে
রাখতে গিয়েও রাখা হয়নি আমার হাত......
চোখ রাখতে পারিনি তোমার ঐ কাজল কালো চোখে......
তোমার অশ্রুশিক্ত কাজল কালো চোখ বেঁয়ে
গড়িয়ে পরা মুক্তাদানা দেখা হয়ে উঠেনি......
জানি চাইতে গিয়েও ঘৃণা করতে পারোনি আজও আমাকে......
জানি ভালবাসতে চেয়েও ভালবাসতে পারোনি আমায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




