somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের দোষ কোথায়?

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুসংখ্যক মানুষের জন্য সকল মুসলিম জাতিকে গালাগালি করা বা নবী (সঃ)কে,বা আল্লাহ্‌ কে গালমন্দও করারও কোন যুক্তি অন্তত আমি খুঁজে পাই না।
ছোটবেলা স্কুলে পড়াকালীন অবস্থায়ও অনেক ধর্ম ভেদাভেদ দেখেছি।ধর্ম ক্লাসের সময় হিন্দু বা অন্য ধর্মের ছাত্রদের নিজের ক্লাসরুম ছেড়ে অন্য রুমে গিয়ে পড়তে দেখেছি।সেটাতে কি আমার কোন ভুল ছিল যে আমি মুসলিম ছাত্র?
না, সেটা ছিল আমাদের সমাজের কিছুসংখ্যক মানুষের তৈরি ব্যবস্থা।
নিজের ইসলাম ধর্ম ক্লাস ফেলে কত যে হিন্দু ধর্ম ক্লাস করেছি তার হিসেব নেই।
তার জন্য যে নাস্তিক হয়ে গেছি বা আমার ধর্মের প্রতি আমার ভালোবাসা কমেছে তা কিন্তু নয়।
আমাদের ধর্মই আমাদের শিখিয়েছে যে নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকে সম্মান করো।
কারো ধর্ম নিয়ে কুটুক্তি করোনা।
আমার ধর্ম শান্তির ধর্ম।
তাই বলে আমি এটা অস্বীকার করবোনা যে কিছুসংখ্যক মানুষের জন্য আমার ধর্ম আজ লাঞ্ছিত হচ্ছে সবসময়।
ঐ মানুষের জন্য কি আপনি আমার ধর্মকে লাঞ্ছিত করবেন?
আল্লহু আকবর বলে হত্যা করা হোক কিংবা জয় মা কালী বলে হত্যা করা হোক দুইটা কাজই ঘৃণিত।
আজ আমি জয় মা কালী বলে কাউকে হত্যা করলে কি আপনি হিন্দু ধর্মকে দোষারোপ করবেন?
কেন করবেন?এতে ধর্মের দোষ কোথায়?

আমার ধর্মের কিছু আগাছা আছে যে বা যাহারা মানুষের ধর্ম ভীরুতাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে তাদের কাজ হাছিল করছে,সেখানে আমি কি করে আমার ধর্মকে দোষারোপ করবো বলেন?
কোন এক কুত্তার বাচ্ছা বললো যে মা ফাতেমা (আমাদের নবীর কন্যা ) নাকি এইজনমে তার স্ত্রী হয়ে জন্ম নিয়েছেন।
এবার আপনি বলেন, এই কুত্তার বাচ্ছাটাও মুসলমান, এই কুত্তার বাচ্ছার আসরেও অনেক মুসলমান মানুষ যায়। কি বলবো বলেন?
এদেরকে কি আমি মুসলমান বলবো?এদের দ্বারা সঙ্গটিত কোন কাজের দায়ভার কি আমার ধর্ম নিবে?
কেন নিবে?

আজ অনেকদিন দেশের বাইরে আছি।মিশেছি পৃথিবীর সভ্য জাতির মানুষের সাথে।
যাদেরকে সবাই আইডল মনে করে।
এই সভ্য জাতির মানুষদের মধ্যেও কিন্তু অনেক অসভ্য ইতর শ্রেণীর মানুষ বসবাস করে।
তাই বলে ঐ কিছুসংখ্যক ইতর শ্রেণীর মানুষের জন্য কি আমরা তাদের ইতর বলি?
না বলি না।
যুক্তরাজ্যের এমন অনেক পলিটিশিয়ান আছেন যাদের বিরুদ্ধে ‘শিশু ধর্ষণ’ এর মতো ঘৃণ্যতম কাজের মামলা চলছে বা অনেকের ইতিমধ্যে শস্তিও হয়েছে।
তাই বলে কি এদেশের সকল পলিটিশিয়ানদের আমরা খারাপ বলি?
না বলি না।
কারণ তারা সবাই এক না।
পৃথিবীর প্রতিটি দেশে,প্রতিটি সমাজে,প্রতিটি ধর্মে ভালো-খারাপ মানুষ রয়েছে,ভালো-খারাপ রীতিনীতি রয়েছে।
তাই বলে কি সব দেশ,সব সমাজ,সব ধর্ম বা রীতিনীতি খারাপ?
না খারাপ না।
কিছু আগাছা সকল দেশে,সকল ধর্মেই ছিল,আছে এবং থাকবে হয়তো।
আমাদের উচিত ধর্ম বা দেশকে দোষারোপ না করে সেই আগাছা পরিষ্কার করা।
আর তার জন্য দরকার কঠিন শাস্তি ব্যবস্তা।এগিয়ে আসতে হবে আমাদের সবার,বাধ্য করতে হবে সরকারকে,যাতে করে ঐ সকল হারামীর বাচ্চারা আর কোন জীবনকে খুন করতে না পারে।

একটা ছোট্ট উদাহরণ দেই।
যখন অভিজিৎ দা কে হত্যা করা হয়,সেইদিন বিকেলে আমার এক কলিগের সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম,তখন এক পর্যায়ে সে আমাকে বলল যে,আল্লাহ্‌ নবীকে নিয়ে কুটুক্তি করেছে,আমাদের ধর্মকে নিয়ে খারাপ কথা লিখেছে।ভালো হয়েছে খুন হয়েছে।
তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে,আচ্ছা আমিতো জানি আমাদের ধর্মে বা অন্য সব ধর্মে বলা হয়েছে যে জীব হত্যা পাপ তাইলে তুমি কেমনে বলো এই কথা যে ভালো হয়েছে?
তখন সে আমাকে বলল হাদীসে নাকি বলা আছে ব্লা ব্লা।
আমি জিজ্ঞেস করলাম দেখাও তো হাদীসটা।
তখন কিছু বলেনি।
আমি তাকে সেই মুহূর্তে একটা কথাই বললাম যে তোমাদের মতো কিছু মুসলমানদের ঐ সংখ্যক হারামী কিছু মানুষ ব্রেইন ওয়াশ করে দিয়ে যেকোন হত্যা বা বোমাবাজী করাতে পারবে।আর তোমাদের মতো মানুষদের জন্যই আজ আমার ধর্মকে মানুষ গালি দেয়।
যাইহোক আমি আপনার সাথে একমত যা বলেছেন তা সত্য কথা।
তারপরও আমি মনে করি আস্তিক-নাস্তিক,মুসলমান বা অন্য ধর্মের যেই হোক না কেন,হত্যা বা বোমাবাজীতে ধর্মের হাত নেই।
যা আছে সেটা হলো কিছুসংখ্যক লম্পট,হারামী,কুত্তার বাচ্ছাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা।

যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১২
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×