এ কেমন অভদ্রতা তার?
আমি তো যাইনি তার কাছে একবারও
তবুও কেন সে এসে দেখা দেয় ছদ্মবেশে।
আমি তার করব কি?
যা খুশি তা করো তুমি-বলল সে চুপিচুপিঃ
ভয় হয়,বুক কাঁপে,বুঝবে না তুমি কিছুতেই।
দরজার পাশে এসে দাঁড়ায় মাঝে মাঝে চুপিসারে,
আড়াল থেকে মুখ বার করে, অনিমেষ নয়নে চেয়ে থাকে।
এ কেমন অভদ্রতা তার?
আমি তার করব কি?
যা খুশি তা করো তুমি-বলল সে চুপিচুপিঃ
আমি চোখ বুজলাম।
তবু তো দেখা দিলো না স্বপ্নে,শুধু চোখে দেখা।
এ কেমন অভদ্রতা তার?
আমি তার করব কি?
যা খুশি তা করো তুমি-বলল সে চুপিচুপিঃ
ওগো স্বপ্নচারিণী হরিণী,
তুমি রইলে কেন দূরে,বিভোর হয়ে বাঁশির সুরে।
আমি তো কাছে এসে বসতে তোমায় নিষেধ করিনি...।।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



