আমার খোলা আকাশ,তোমার অপেক্ষায়
অনেক মেঘ বয়ে যায়,আবার আসবে তুমি।
আজি হতে শতবর্ষ আগে
অস্ত গোধূলির সন্ধ্যারাগে
যে দিগন্ত হয়েছে রক্তিম।
তোমাকে দেখার মতো চোখ নেই-তবুও
গভীর বিস্ময়ে আমি টের পাই-তুমি
আজোও এই পৃথিবীতে রয়ে গেছো।
ক্ষণিকের দক্ষিণ বাতাসে তোমার সুবাস
বাণীহীন অন্তরের অস্তিম আভাস।
কোথাও সান্তনা নেই পৃথিবীতে আজ;
বহুদিন থেকে শান্তি নেই।
পশ্চাতের প্রভাতের পুস্প-কুঞ্জবনে
আজ শূন্য মনে,খুঁজে বেড়াই,
তোমাকে আমার মনের বারান্দায়।
নবপ্রস্থানের দিকে,উচ্ছলিত চঞ্চল পবনে
হৃদয় চলছে অনাগত গগনে গগনে।
আমার রঙিন বাতাস,তোমার অপেক্ষায়
অনেক স্মৃতি বয়ে যায়,
রামধনু পথে, বিদায়ের পথে।
অস্তপথ আজও তোমারই প্রত্যাশায় উন্মূখ,
কখন আসবে তুমি আবার।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



