আমি হয়তো ডুবে যেতাম
আলোর কৌতূহলে,
এখনো আমার মনে তোমার
উজ্জল উপস্থিতি।
সমস্ত আকাশ থেকে রাত্রি
আর বৃষ্টি ঝরে পড়ে,
আমি তাই চেয়ে চেয়ে দেখি।
চোখে স্বপ্ন আর ঘরে অন্ধকার,
অনেক ঘুরেছি আমি জোনাকির মতো
হৃদয়ের অন্ধকার সাতমহলায়;
দেখেছি স্বপ্নের নামে স্মৃতিকে।
আকাঙ্ক্ষা ছিল তোমাকে সাজাবে বৃষ্টিকণা
মনে হবে তুমি আকাশের মতো দূর বহুদূর।
আমি এসেছি বৃষ্টির সাজে,
আমি ঢেকেছি তোমার আকাশ,তারাদের দীপাবলি
আমি তাই চেয়ে চেয়ে দেখি।
আলোর বৃত্তে সারাটি জীবন,
ঘুরেছি আমি বিলাসী পোকার মতো।
এখন নিতান্ত ক্লান্ত যুবকটি ঘুমিয়েছে একা
স্বপ্ন নেই আজ আর তার আকাশে,
দ্বিতীয় পৃথিবী আজ প্রতিক্ষায় বসে আছে
তাঁরই ছোট ঘরে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



