somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

লুইস গ্লাক- কবিতায় আত্মমগ্ন কবি

লিখেছেন সপ্রসন্ন, ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৭

এ বছরের সাহিত্যের নোবেল একটা কারণেই মনকে টেনেছে, কারণ বিজয়ী একজন কবি, টোমাস ট্রান্সট্রোমারের পর অনেকদিন বাদে একজন কবি পেলেন এই সম্মাননা। তিনি লুইস গ্লাক, আমেরিকান কবি, বয়স আশি ছুঁইছুঁই।
গ্লাকের কবিতায় ব্যক্তিচেতনা সুস্পষ্ট, একেকটা কবিতা এক্সিস্টেনশালিজমের নিখুঁত উদাহরণ, যেন সবকিছু লুটিয়ে যাক বা ধ্বংস হোক, বিনাশ ছাপিয়ে নিজের অবচেতন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ০ like!

নাগর্নো কারাবাখ এবং ককেশাসে ভূরাজনৈতিক জাদু

লিখেছেন সপ্রসন্ন, ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১২:১২



ককেশাসের অবস্থান ইউরোপ এবং এশিয়ার সংযোগকেন্দ্রে, পূর্বে ও পশ্চিমে এ অঞ্চল যথাক্রমে কাস্পিয়ান ও কৃষ্ণসাগর দ্বারা পরিবেষ্টিত, উত্তরে আছে রাশিয়া, এবং দক্ষিণে ইরান এবং তুরস্ক।

রুশ, পারসিক এবং তুর্ক জাতির মিলনস্থল এই অঞ্চলকে উত্তর এবং দক্ষিণ এ দুইটি ভাগে ভাগ করা যায়।
দক্ষিণ ককেশাস অঞ্চলে তিনটি স্বাধীন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৬৫৬ বার পঠিত     ২ like!

চিরস্থায়ী বন্দোবস্তঃ একটি সময়ক্রমিক ও ফলাফলভিত্তিক বিশ্লেষণ

লিখেছেন সপ্রসন্ন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৩

চিরস্থায়ী বন্দোবস্ত অধিকৃত ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্ন ওয়ালিস প্রবর্তিত একটি অভিনব ব্যবস্থা, যার মূল লক্ষ্য ছিল জমিদারদের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য অধিক হারে রাজস্ব আদায়।

এটি কোম্পানি শাসিত বাংলার রাজস্ব আদায় ব্যবস্থাকে এমনভাবে প্রভাবিত করে যার কারণে বাংলার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরবর্তী দুইশ বছর এর জের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২০৮ বার পঠিত     ৪ like!

উৎসর্গ কাব্য

লিখেছেন সপ্রসন্ন, ১১ ই মে, ২০২০ বিকাল ৫:১৫

তোমাকে কবিতার চরণ দিয়ে
একটা কাব্য উৎসর্গ করব বলে,
রবিবাবুর কবিতা নিয়ে বসেছিলাম,
ধার নেব ভেবে,
পেয়েও গেলাম একখানা মনমতো।
সে কবিতার ছত্রে ছত্রে মায়া,
কবির অচেনা মানসসুন্দরীর জন্য।
অভিমান, অভিসার, অভিনন্দন
কবিতায় এমন অনেক কিছুই আঁচ করা গেল
কিন্তু সেই আঁচ
আমার গাকে পুড়ালো না,
হৃদয়কে তো নয়ই।
জানি না কখন, কেন, কীভাবে,
কবিতার কোন এক ছত্র থেকে তোমার আঁচ
এসে আমার হৃদয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

মেঘানুপদ্য

লিখেছেন সপ্রসন্ন, ২৪ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮


ছবি- তাহনান ফেরদৌস।


প্রাককথাঃ
"মেঘদূত লেখার পর থেকে আষাঢ়ের প্রথম দিনটা একটা বিশেষ চিহ্নিত দিন হয়ে গেছে— নিদেন আমার পক্ষে...
হাজার বৎসর পূর্বে কালিদাস সেই-যে আষাঢ়ের প্রথম দিনকে অভ্যর্থনা করেছিলেন এবং প্রকৃতির সেই রাজসভায় বসে অমর ছন্দে মানবের বিরহসংগীত গেয়েছিলেন, আমার জীবনেও প্রতি বৎসরে সেই আষাঢ়ের প্রথম দিন তার সমস্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

জহির রায়হানের ছোটগল্প

লিখেছেন সপ্রসন্ন, ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৪



পাকিস্তান জন্মপরবর্তী যুগে আমাদের প্রধান কথাকার জহির রায়হান।

যার লেখায় একই মোহনায় মিলেছে বাঙালি জাতির স্বরূপ অন্বেষা ও আবহমান জীবনধারা, যার লেখায় প্রতিবাদের উৎস হয়েছে দুরাচার ও শোষণ, যার লেখায় ছুঁয়ে গেছে মধ্যবিত্তের প্রণয় ও বিরহ, ধর্মীয় গোঁড়ামি ও অপরাজনীতিকে যিনি দাঁড় করিয়েছেন প্রশ্নের মুখে, সর্বোপরি অতীত চেতনা ও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪২২ বার পঠিত     ০ like!

মনোবৈজ্ঞানিক কথাবার্তা

লিখেছেন সপ্রসন্ন, ১২ ই মার্চ, ২০২০ রাত ১:২৩

১. ডিসেন্টারিং

একটা বস্তু বা ঘটনার বিভিন্ন দিক ও দৃষ্টিকোণ অনুধাবন করা, সেসব হবার সম্ভাব্যতা যাচাই করতে পারা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা।
ইংরেজিতে সেন্টার বলতে বোঝায়, যেকোন নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত থাকা। অন্যদিকে, ডিসেন্টারিং বোঝায়, একটি বস্তু বা ঘটনা মানেই একটা নির্দিষ্ট ফলাফলে কেন্দ্রীভূত থাকা নয়। অতিসরলীকরণ এর বিপরীতই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৫৯ বার পঠিত     ২ like!

ফেব্রুয়ারির পাঠবিবরণ

লিখেছেন সপ্রসন্ন, ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩১

১. রূপনগর। ইমদাদুল হক মিলন।
বিক্রমপুরের পটভূমিকায় লেখা তাঁর ট্রেডমার্ক গল্প, লেখনির গুণে প্রাণবন্ত। চরিত্রগুলোর মুখে বিক্রমপুরী ভাষা আর প্রকৃতি-সমাজ বর্ণনায় গ্রামগুলো এতই বাস্তব, মনে হয় এখন যদি গোয়ালিমান্দ্রা বাজার, মেদিনীমণ্ডল গ্রাম, কাজির পাগলা স্কুল- এসব স্থানে যেতে পারি তবে এই বইয়ের ভবঘুরে নেপাল, ভুমিহীন ওবাদ আর তার বউ লালী-... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     ০ like!

ছেঁড়া জমিনের নকশি গদ্য

লিখেছেন সপ্রসন্ন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

ঢাকায় মত্ত হাওয়া বইছে, তা উত্তুরে না দখিনা, ঠাওর করা যাচ্ছে না। হাওয়ায় একটা ভেজা গন্ধ, বসন্তের স্পর্শ নেই। যদিও বাসন্তী আমের মুকুলের সুবাস উড়ছে থেকে থেকে।
চলছে ভ্রাম্যমাণ 'বইখাতা কাগজ পেপার বিক্রি', 'বড় ইলিশমাছ বিক্রি' হাঁকডাক, যন্ত্রযানের সন্ত্রাসী শব্দ, ইমারত নির্মাণের শ্রুতিক্লিষ্টতা। তার মাঝেও আপন স্থান করে নিয়েছে দু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     ০ like!

আলতাদিঘির ছায়াময় মায়াময় দিন

লিখেছেন সপ্রসন্ন, ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯



আলতাদিঘি বাস্তবিকই আলতারঙা, তবে সেটা কেবল শরতে, যখন ঘোর লাল পদ্মে মেতে উঠে পুরো দিঘির আনাচ-কানাচ। বিপরীতে আমরা দেখেছি স্বচ্ছতোয়া, টলমল, দীঘল দিঘি। এই রূপ মেলে শীতকালে। সাথে উপরি পাওনা হিসেবে থাকে অতিথি পাখির কলতান, ওড়াওড়ি।

নওগাঁর ধামুইরহাটে ভারতের সীমানা ঘেঁষে থাকা এই জনবিরল আর শ্যামলকোমল দিঘির নামটা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪২২ বার পঠিত     ৩ like!

থানচি বাজারের সকাল, খেই মা প্রুই এবং ক্রেঙ

লিখেছেন সপ্রসন্ন, ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

থানচি বাজার একদম ছোট

বান্দরবন ভ্রমণের চতুর্থ দিন সকালে উঠে থানচি বাজারের পাড়ার সরু গলিগুলো দিয়ে হেঁটে যাই, তবে বেশি ভেতরে না। সেখান থেকে ভেসে আসে মারমাদের গান। মারমা বুঝলাম এ কারণে যে, ঠিক একই গান এবার পার্বত্যমেলাতেও শুনেছি। এই গানে ছিল তাদের বোতল কিংবা কলসি নাচ। ব্যাপারটা ঘটনার কাকতাল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮২০ বার পঠিত     ০ like!

বাংলায় ইসলামের বিকাশ ও দেশভাগঃ পারস্পরিক সম্পর্ক

লিখেছেন সপ্রসন্ন, ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

বাংলায় ইসলাম ধর্মের বিকাশ যেভাবে হয়েছিল, তা অনুধাবন করলে বোঝা যাবে কিভাবে এ ব্যাপারটি দেশভাগে সীমানা নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছে।

অবিভক্ত বাংলা।

প্রথমেই দেখা যাক বাংলায় ইসলাম ধর্ম বিকাশের পর্যায়কাল।
৯০০-১৭০০ সালের মধ্যে ৫৯ জন প্রখ্যাত পীর দরবেশ এদেশে আসেন যাদের নাম দলিল দস্তাবেজ ইতিহাসে পাওয়া গেছে,। তার মধ্যে ১২০০... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭১৭ বার পঠিত     ১ like!

রাতের পাবনা নতুন রেলওয়ে স্টেশন ও ট্রেনে পাথর

লিখেছেন সপ্রসন্ন, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭

রাতে পাবনা স্টেশনের মূল ফটক।

পাবনা শহর থেকে ঈশ্বরদী নতুন রেল চালু হয়েছে কিছুদিন আগে। অবসরে পাতায় পড়েছিলাম, নতুন স্টেশনটি কেমন এক বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে পাবনাবাসীদের জন্য। তার প্রমাণ সেখানে গিয়েই হাতেনাতে পেয়ে গেলাম, ট্রেনযাত্রায় আমাদের সহযাত্রীদের কথা শুনে।

ফাঁকা বগিতে হঠাৎ ঝনঝন শব্দ।

সন্ধ্যা ৭.৫০ এ পাবনা এক্সপ্রেস ট্রেন... বাকিটুকু পড়ুন

৯৩ টি মন্তব্য      ৩৪১৪ বার পঠিত     ১২ like!

খোলামোড়ায় ইদের খোলাহাওয়া

লিখেছেন সপ্রসন্ন, ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

খোলামোড়ায় গাছের ছায়ায় ঘুমিয়ে থাকা বুড়িগঙ্গা

খোলামোড়া নামটায় 'ও' এবং 'আ' উচ্চারণের চমৎকার অনুপ্রাস। বুড়িগঙ্গার পাড়ে কেরানিগঞ্জে এই জায়গাটা। গত ইদে একটা নৌভ্রমণ দিয়ে আসি এই খোলামোড়ায়।

ঢাকার আশেপাশে ঘুরাঘুরির জন্য চমৎকার ছয়টা জলরুট আছে।
১. ত্রিমোহনি-কায়েতপাড়া @ বালুনদ
২. সদরঘাট-কেরানিগঞ্জ @বুড়িগঙ্গা নদির ওপার
৩. সোয়ারিঘাট-খোলামোড়া @বুড়িগঙ্গা
৪. সদরঘাট- কামরাঙ্গিচর @বুড়িগঙ্গা নদির এপার
৫. এফডিসি-রামপুরা @হাতিরঝিল... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪৮৫ বার পঠিত     ০ like!

বনগ্রামের কাউয়ার বিরানি ও ধোলাইখালের খেতাপুরি

লিখেছেন সপ্রসন্ন, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১


তানভীর মামার কাউয়ার বিরানি। (মাংস বিরানির মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি)

ওয়ারি দিয়ে কলতাবাজার হয়ে সদরঘাট.. নতুন একটা পথ এক্সপ্লোর করে আজ আমাদের; প্রিতম, লিওন আর আমার পুরান ঢাকা যাওয়ার কথা। এ বছরে তৃতীয়বার সদরঘাট, তিনবারই বলাইবাহুল্য লিওন সাথে। সদরঘাটে তার আত্মার একটি অংশ লুকানো, প্রতি সপ্তাহে তাকে... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৭৯৬ বার পঠিত     ২ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩১৩৩১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ