মরমি সাধক লালন ফকিরও একবার নিজেকে নিয়ে প্রশ্ন করেছিলেন- সব লোকে কয় লালন কি জাত সংসারে! তারপর আবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সে এক লম্বা কাহিনী এবং ভিন্ন প্রসঙ্গ।
কিন্তু কয়েকদিন যাবত আমার লেখা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন আমি কোন দলের?
দেখুন একটি কমেন্টের স্কিনশর্ট
এবার এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে নকুল কুমার বিশ্বাসের একটা গানের মাধ্যমে এই উত্তরটা দিতে চাই!!
নকুলের সাথে আমার যে সকল মিল!
১। নকুল ইসলামের ইতিহাসের ছাত্র, আমি ইসলামিক স্টাডিসের ছাত্র।
২। তিনিও প্রগতিশীল ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন আমিও তাই।
৩। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন এই গানে আমিও যে কোন অন্যায়ের প্রতিবাদ করতে চাই।
তাহলে দেখে নিন ইউটিউব ভিডিওটি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

