somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বেতাল বলছি.......

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বাংলাদেশ বেতাল বলছি। ওয়েট, শুরুতে একটা ফোন কল রিসিভ করি। প্রিয় শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন?
: জি, আমি রুমি বলছি, পুরান ঢাকা থেকে। কিছুক্ষণ আগে আমি রাস্তায় একটি অর্থপূর্ণ মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি!
: ওয়াও, আপনার সততা দেখে আমরা মুগ্ধ! আপনি কি এখন এই মানিব্যাগের মালিককে আমাদের রেডিও স্টেশনের মাধ্যমে খুঁজতে চাচ্ছেন?
: জি না, আমি তাকে একটা গান ডেডিকেট করতে চাচ্ছি!
: বাহ্, বাহ্! মানুষ তো মানুষের জন্যই। আমার শ্রোতাদের এমন মহানুভবতা দেখে আমি মুগ্ধ। না, দুঃখিত, আমি তো আর দেখিনি, শ্রোতাও আমাকে দেখেনি। আমাদের সম্পর্ক হলো শোনার!
প্রিয় শ্রোতা, এবার তাই আপনাদের জন্য গান, ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা। সোনা নয় তত খাঁটি...!’
একদিন হলো কি, আমার কাছে একটা চিঠি এল, ‘প্রিয় রেডিও স্টেশন, তোমার জানা উচিত, ১০-১৫টা নয়, পৃথিবীতে আরও অনেক বাংলা গান আছে!’
আজকালকার ছেলেমেয়েরা এমনই বেয়াদব। শুনেছি, এই প্রজন্ম নাকি রেডিও নয়, আইপ্যাড কিংবা আইপডের জন্য কান্নাকাটি করে। ভাবা যায়? কোথায় রেডিও আর কোথায় আইপড! তারা কি একবারও ভেবে দেখে না, রেডিও না পেলে তাদের মা–বাবাদের অনেকেরই বিয়ে ভেঙে যেত! আমার অপরিসীম গুরুত্ব সম্পর্কে কে বোঝাবে এই অর্বাচীন বালক–বালিকাদের!
অপমানজনক! অত্যন্ত অপমানজনক! ভাবছেন এগুলো আমি দেখলাম কী করে? দেখলাম, কেননা, রেডিওতে কোনো পর্দা নেই। পর্দা না থাকলে তো সব দেখা যাবেই! আমার বিরুদ্ধে অনেক শ্রোতাবন্ধুরই একই অভিযোগ। তাদের যখন টয়লেটে যাওয়ার সময় হয়, পরীক্ষার জন্য বের হতে হয় কিংবা গাড়ি থেকে রেডিও বন্ধ করে নেমে যাওয়ার সময়টা আসে, ঠিক তখনই নাকি আমি দিনের সেরা গানগুলো বাজাই।
আমাকে নিয়ে ফাজলামি করলে আমিও আবুল হোসেনের মতোই কষ্ট পাই। আমারও তখন বই লিখতে ইচ্ছে করে, ‘আমি এবং আমার কৈফিয়ত সমগ্র’! আশপাশে কিছু না থাকলে তরুণ–তরুণীরা রেডিও শোনে। আর শোনার মতো অন্য কোনো এফএম রেডিও চ্যানেল না থাকলে তবেই নাকি বাংলাদেশ বেতাল শোনে! কী নিদারুণ দুঃখের কথা। অথচ আমাদের আছে সুদীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য। এক ফাজিল ছেলে এটা শুনে বলে, ‘ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু বর্তমান নেই—এমন জিনিস জাদুঘরেই ভালো মানায়!’ যাঁরা মনে করেন বাংলাদেশ বেতালের আর কোনো প্রয়োজন নেই, দীর্ঘ বিজ্ঞাপন বিরতির আগে নিচের গল্পটি কেবল তাঁদের জন্যই।
এক আদিবাসী কখনো আধুনিক জীবনের স্বাদ পাননি। একদিন এক ভ্রমণকারীর সঙ্গে দেখা হলো তাঁর। ভ্রমণকারী ভদ্রলোক তাঁকে পরিষ্কার বাংলায় প্রশ্ন করলেন, ‘আপনি কেমন আছেন?’
আদিবাসী বললেন, ‘টুউউট, খসসস... পিইইইপ... যযযয, এই তো, ভালোই আছি, টুউউট, খসসস... পিইইইপ... যযযয...। আপনি কেমন আছেন?’
ভ্রমণকারী বললেন, ‘তা আপনি এত সুন্দর বাংলা শিখলেন কীভাবে?’
আদিবাসীর জবাব, ‘টুউউট, খসসস... পিইইইপ... যযযয... কোথা থেকে আবার, বাংলাদেশ বেতাল থেকে!’

খবর: বাংলাদেশ বেতার যা আয় করে, খরচ করে তার ১০ গুণ।
এক যুগ আগেও বিজ্ঞাপন খাতে আয় ছিল ২২ কোটি টাকা, এখন ১০ কোটি টাকায় নেমে এসেছে। বছরে সরকার দেয় ১০৫ কোটি টাকা। (প্রথম আলো, ১২ নভেম্বর ২০১৪)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×