শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী,
সালাম. আমি প্রবাসী একজন বাংলাদেশী. দেশের বিভিন্ন সমস্যা আমাকে প্রতিনিয়ত চিন্তিত করে. জানি না আপনাকে করে কিনা. যদি করত তাহলে হয়ত দেশটার এই অবস্থা হত না. আপনার বাবা'র কোনো বক্তব্য বা ভাষণ কি আপনি এখন আর শুনেন না? শুনলে আপনি বুঝতেন উনি কত বড় দেশ প্রেমিক ছিলেন. আপনি ক্ষমতায় আসেন তো খালেদা জিয়াকে হেয় করবার জন্য না আপনি তো আসেন দেশের মানুষের জন্য. তাহলে তা প্রমান করেন. আপনি তো মুসলমান মরতে যে সবার হবে তা তো জানেন ই. হয়ত আপনার পারিপার্শিক অনেক চাপ আছে যা আপনাকে আটকে ফেলে অনেক সময় ভালো কিছু করার থেকে . কিন্তু আপনার উচিত সবকিছু রুখে দেশের মানুষের জন্য কিছু করা. আপনি যদি একজন সাধারণ মানুষ হিসেবে একটা দিন কাটান তাহলে বুঝতে পারতেন কত কষ্টের জীবন মানুষের. এত টাকা পয়সা কখনই আপনাকে কোনদিন শান্তি দিবেনা. কিন্তু যখন আপনি মানুষের জন্য কিছু করবেন তখন তার থেকে আপনি যে তৃপ্তি পাবেন তার কোনো তুলনা নেই. আপনি যদি চান তবে দেশটা অনেক উন্নত হতে পারে. আমার মত মানুষের হাজার ইচ্ছা থাকলেও কিছু করা সম্ভব না. অন্তত আপনার যতটুকু ক্ষমতা আছে তা যদি কাজে লাগাতে পারেন তবে অনেক দুয়া পাবেন. দেশের কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে আপনি কি করলেন এই কয়েক বছরে? ঢাকা পৃথিবীতে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর. এটা তো খালেদা বলেনি, বিদেশীরা বলেছে. কতটা লজ্জা জনক তা যদি আপনি একটু বুঝতেন . ২/৩ তা উড়াল সেতু ঢাকার জন্য যথেষ্ট নয়. আমাদের দরকার পরিকল্পনা. ঢাকা'র অনেক সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর সমস্যাগুলো হলো
১. যানজট - সড়ক দুর্ঘটনা আর কত?
২. বিদ্যুত - দেশের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা
৩. পর্যাপ্ত রাস্তার অভাব - যানজট
৪. পার্কের অভাব- শিশুরা পার্ক বা সবুজ কি তা ভুলে যাচ্ছে বিনোদনের একমাত্র অবলম্বন টেলিভিশন বা কম্পিউটার..
৫. নিরাপত্তার অভাব - জানমালের নিরাপত্তা
এই সবগুলো সমস্যা'র সমাধান করা যায় একটি উপায়ে. তা হলো পর্যাপ্ত পরিকল্পনা. ঢাকার বিভিন্ন এলাকাকে এক একটি প্রজেক্ট করে নিয়ে বিদ্যমান দালান ভেঙ্গে (অবশ্যই বাক্তি মালিক দের ক্ষতিপূরণ দিয়ে যেমন জায়গার হিসেবে ফ্ল্যাট দিয়ে) ৩/৪ টি দালানের জায়গায় ১টি বড় এপার্টমেন্ট করলে জায়গার যেমন সাশ্রয় হবে. অনেক রাস্তা পরিকল্পনা করা সম্ভব হবে. সোলার পানেল এর মাধ্যমে বিদ্যুত উত্পাদন সম্ভব হবে এবং অনেক রাস্তা বের হবে যার ফলে এক ই গন্তব্যে যাওয়ার জন্য অনেক বিকল্প থাকবে. তাতে করে যানজট কমবে. আর বিভিন্ন এপার্টমেন্ট এর মধ্যবর্তী রাস্তাগুলো প্রশস্ত হবার কারণে এম্বুলেন্স, পুলিশের গাড়ি, অগ্নি নির্বাপক গাড়ি ও অনায়াসে আসতে পারবে দুর্ঘটনা ঘটলে. আর বাস যদি সরকারী নিয়মের আওতায় নিয়ে আশা যায় তবে যানজট সমস্যা এবং পরিবহন নিরাপত্তা ও নিশ্চিত করা সম্ভব হবে. যদি পরিকল্পনা সুগঠিত হয় তবে প্রতিটি এলাকায় শিশুদের জন্য পার্ক, লায়ব্রারী, পুলিশ স্টেশন এবং সুপারমার্কেট করা সম্ভব হবে যেখানে সুমূল্যে জিনিসপত্র পাওয়া যাবে.
আমাদের দেশটার এই করুন অবস্থা থেকে উদ্ধারের জন্য কিছু করুন. এমন কিছু করে যান যেন মৃত্যুর পর ও মানুষ আপনাকে মনে রাখে এবং মানুষ যখন ভালোভাবে জীবনযাপন করবে তখন তার দুয়া আপনি পাবেন. দয়া করে দেশটির কথা ভাবুন. কিছু করুন.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




