জাতি হিসেবে আমরা বাংলাদেশীরা খুব স্বার্থপর একটা জাতি. তাতে কোনো সন্দেহ নাই. আজকে বাংলাদেশের যে এই অবস্থা তার জন্য শুধু হাসিনা, খালেদা বা এরশাদ চাচাকে দায়ী করলে ভুল হবে. আমরা যদি একবার নিজেদের দিকে বা আমাদের আশেপাশে খুব ভালোভাবে দেখি তবে আমাদের স্বার্থপরতার নজির দেখতে পাবো.
ঘর থেকেই শুরু হোক তবে. আমাদের ঘরে আমাদের ই বয়সী মানুষ কাজ করছে. তারা কাজের মানুষ. অনেক ক্ষেত্রে তারা কিছু সময়ের জন্য আসে অন্যথায় তারা সবসময় ই আমাদের হুকুম এর জন্য প্রস্তুত. উন্নত দেশগুলোতে দাস প্রথা নিয়ে কত কথা কিন্তু আমাদের দেশে এটা একটা মামুলি ব্যপার. একবার চিন্তা করে দেখুন আমরা অফিস শেষে বাসায় আসি. আমাদের একটা ঘর আছে থাকবার. যেখানে আমরা বিশ্রাম করি. আমাদের আপন মানুষ থাকে পাশে. এক কথায় স্বাধীন. কিন্তু ঘরের কোনায় ওই মানুষটি তার যাবার কোনো জায়গা নেই. সে ইচ্ছা করলেই যখন ইচ্ছা তখন ঘুমাতে পারে না হাজার ক্লান্ত হলেও বিশ্রাম করতে পারে না. মন চাইলেই সে বেরোতে পারে না. তার সাথে খেলার বা হাসার কেউ নেই.তার কোনো হলিডে নেই. এক ই মানুষ কিন্তু কত তফাত জীবনের. কিন্তু যদি বিশ্লেষণ করি তবে তার এই অবস্থার জন্য কি আমাদের স্বার্থপরতা দায়ী না? যদি সম্পদের সুষম বন্টন হত তবে তো এরকম কোনো অমানবিকতা হত? যদি সবাই আরেকটু সচেতন হতাম তবে কি নদী ভাঙ্গনে মানুষ এরকম পথে বসত? (আমাদের দেশে ভুমিকম্পের ভয় অনেক. যদি এত ঘুষের টাকার বাড়ি না ই থাকলো তবে এত পাপের মানে কি? একটু পরিবেশ সচেতন হলে লাভ সবার.)
সবাই সবার ঘরে আপন মানুষের সাথে জীবন যাপন করতে পারত. যেমন সবাই করে উন্নত দেশগুলোতে. এখানে কেউ কারো হুকুমের জন্য অপেক্ষা করে না. এ দেশে ও আমরা অফিস আদালতে কাজ করি না, (নিম্ন মানের কাজ বলব না কারণ এখানে কোনো কাজ ই নিচু না, আমাদের দেশের বিপরীত ) কিন্তু আমাদের জীবন মান আমার বস এর তুলনায় আকাশ পাতাল তফাত না. উনিশ বিশ যাকে বলে. তবে আমি এও বলব যে আমাদের দেশে কিছু কিছু গ্রেহস্থালি কাজে সাহায্যের প্রয়োজন হয়. কিন্তু সেখানেও আমাদের স্বার্থপরতা এসে যায়. আমরা দেশের বাইরে থাকি, কাজ করি, পড়াশুনা করি. রান্না করি. কিন্তু তা দেশের মত কঠিন হয় না. কারণ আমাদের কাপড় ধোয়া হয় ওয়াশিং মেশিনে, আমরা যে মাছ খাই তা প্রি প্যাকড, পরিষ্কার করা থাকে. তাই কঠিন কাজ গুলো সহজে করা যায়. আরও একটি কারণ হলো আমরা খুব ই অলস. কারণ আমরা স্বার্থপর. আমরা সব কিছু চাই সহজে. কষ্ট করতে রাজি না. এমনকি এ দেশেও দেখি আমাদের সাথে যে বাংলাদেশীরা কাজ করে তারা অন্য মানুষের উপর তাদের কাজ চাপিয়ে দেয়ার চেষ্টা করে যাতে তাদের কাজ কম করা লাগে. কিন্তু যে সময় ধরে আসলে তারা কাজ চাপিয়ে দিতে চায় ওই সময়ে ওই কাজ করে ফেলা সম্ভব. আমাদের আরো বড় একটা সমস্যা ভালো বুদ্ধির চেয়ে খারাপ বুদ্ধি টা আগে আসে.
হয়ত এখন মনে হতে পারে বিদেশে আছি বলেই এত সহজে বলছি. কিন্তু আমাদের দেশেও কি এগুলো সম্ভব না? এই মাছগুলো তো আমাদের দেশ থেকেই আসছে. আমাদের দেশে সূর্যের আলোর অভাব নাই. সোলার প্যানেল এর মাধ্যমে বিদ্যুত উত্পাদন করা কি যায় না? আমাদের কি সুপার মার্কেট এ প্রি প্যাকড মাছ বিক্রি করা যায় না? কিন্তু যদি এত সহজ হয়ে যায় তাহলে বিদ্যুত খাত থেকে পার্সোনাল ইনকাম আসবে কিভাবে? মিটার এর নামে যে ঘুষ পাওয়া যায় তার কি হবে? ফরমালিন দিয়ে মাছ বিক্রি করার কি হবে? আবার আমাদের স্বার্থপরতা. কেউ কি ভালো করে দেখেছেন যে কয়টা বড়লোকের ছেলে মেয়ে আসলেই মানুষ হয়. বাবা যে টাকা অন্যের রক্ত শুষে খায় সে টাকা দিয়া তারা নেশা করে. বা অন্য ফালতু কাজে খরচ করে. আসলে এইসব টাকা যেভাবে আসে সেভাবেই যায়. অনেক উদাহরণ আপনারাও পাবেন যদি আসলেই খুজেন. আর কি বলব অনেক নীতিকথা বললাম. জানি কিছুই হবে না. তারপর ও ব্লগাররা যদি সচেতন হন তবে হয়ত দেশটা এক সময় সুন্দর হতে পারে. নিজে ভালো হয়ে থাকার মধ্যে তো কোনো ক্ষতি নাই. তাই না?
(লেখা টা একটু ছন্নছাড়া টাইপের. I just wanted to get my point across through)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




