somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Making A Murderer - আমার দেখা সেরা ডকুমেন্টারী সিরিজ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৯ জুলাই, ১৯৮৫। খুব উষ্ণ একটা দিন। তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বিকাল ৩ টার সময় Penny Beertsen মিশিগান লেকের উত্তর পাশ দিয়ে জগিং শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর তিনি কালো লেদার জ্যাকেট পরা একজন লোককে দেখলেন যা ছিল অদ্ভুত। লোকটি তার দিকে তাকিয়ে বলল ,"It's a nice day for jog, isn't it? "

জগিং করে ফেরার সময় Penny Beertsen দেখলেন যে লোকটিকে কিছুক্ষণ আগে অতিক্রম করেছিলেন সে লোকটি তার পথ বরাবর দাড়িয়ে আছে। লোকটির থেকে বাঁচার জন্য তিনি পানির দিকে দৌড় দিলেন । কিন্তু লোকটি তাকে ধরে ফেলল। তাকে টেনে হিচড়ে পার্শ্ববর্তী বনের দিকে নিয়ে গেল। ................ । লোকটি তাকে মৃতপ্রায় অবস্থা রেখে পালিয়ে গেল। ওই দিন রাত ১০ টার সময় Penny Beertsen কে যৌন নির্যাতন ও নির্মমভাবে মেরে আহত করার অভিযোগে Manitowoc County Sheriff Department গ্রেফতার করলো Steven Avery কে।

বিচারকার্য শেষে ৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন Steven Avery ।

কেটে গেল ১৮ টি বছর ।

এরপর উন্নত DNA নির্ণয় প্রযুক্তির বদলোতে প্রমাণিত হয় Steven Avery নয়, Penny Beertsen কে যৌন নির্যাতনের ঘটনার জন্য দায়ী Gregory Allan যার ব্যাপারে Police প্রথমেই Sheriff Department অবহিত করেছিলো। কিন্তু তারা তখন এটাকে কোন গুরুত্বই দেয়নি। বিনা দোষে ১৮ বছর জেল খাটার পর ২০০৩ মুক্তি পেলেন Steven Avery।


এরপর তিনি ৩৬ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন Sheriff Department এর বিরুদ্ধে। এই মামলা চলাকালীন সময়ে ২০০৫ সালে Teresa Halbach হত্যার ঘটনায় আবার গ্রেফতার হন Steven Avery। যাবজ্জবীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি ।

Steven Avery কি আসলেই Teresa Halbach কে হত্যা করেছিল নাকি এটা ছিল Sheriff Department এর প্রতিশোধ????? এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে Making a Murderer এ।

Netflix এ প্রচারিত এই ডকুমেন্টারী Series টির Director হলেন Laura Ricciardi এবং Moira Demos। অসাধারন এই ডকুমেন্টারী বানাতে তাদের সময় লেগেছে প্রায় ১০ বছর। এই সিরিজটি দেখলে আপনার ভালো লাগবেই । অনেকের ডকুমেন্টারী দেখতে ভালো লাগে না কারণ এতে শুধু তথ্য উপস্থাপন করা হয়। চমকে দেয়ার মত ঘটনা থাকে খুব কম। Making A Murderer এক্ষেত্রে ব্যতিক্রম। এতে অনেক twist আছে। অনেক বিষয় আছে যেগুলো আপনাকে দোটানায় ফেলবে।
Making A Murderer এর IMDB রেটিং - ৯.১ আর আমার রেটিং ৯.৫।


Series টিতে ১০ টি পর্ব আছে। ১ম পর্বটি Youtube এ আছে। বাকি পর্বগুলো পাবেন netflix এ। কিন্তু বাংলাদেশে Netflix available না। এক্ষেত্রে সমাধান হল টরেন্ট। খুব সহজেই পেয়ে যাবেন।

Trailer লিঙ্কঃ-

১ম পর্বের লিঙ্কঃ-
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×