সংসদ রিপোর্টার: সংসদ সদস্য না হয়েও এমপি কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নিয়েছেন প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী উপদেষ্টা। এরা হলেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বর্তমান সংসদের ১৯৬ জন সংসদ সদস্য রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ পেয়েছেন। গতকাল বুধবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বর্তমান সরকারের আমলে প্লট বরাদ্দ পাওয়াদের তালিকা তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান। পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় ৪৬ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নাম। ৬১ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের নাম। তারা দু’জনেই সংসদ সদস্য না হলেও তালিকায় তাদের নামের পাশে বন্ধনী দিয়ে ‘এমপি’ লেখা আছে। এছাড়া, তালিকায় আওয়ামী লীগ, মহাজোটের অন্যান্য শরিক দল, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, বিরোধী দল বিএনপি ও জামায়াতের সদস্যও রয়েছেন। প্রতিমন্ত্রী জানান, রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৮১ জন এমপি, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৭৪ জন, সাড়ে সাত কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৪০ জন ও পাঁচ কাঠা আয়তনের প্লট নিয়েছেন একজন এমপি। প্লট বরাদ্দ প্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল জলিল, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মঈন উদ্দিন খান বাদল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু, পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আকতারুজ্জামান চৌধুরী বাবু, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, রাষ্ট্রপতি পুত্র ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পদত্যাগী সদস্য তানজিম আহমেদ (সোহেল তাজ), জাতীয় পার্টির মুজিবুল হক, গোলাম কিবরিয়া টিপু, জাতীয় পার্টির মহাসচিবের স্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান বেগম নাসরিন জাহান রত্না, বিএনপির ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন, জামায়াতের হামিদুর রহমান আজাদ উল্লেখযোগ্য।
এমপি কোটায় প্লট নিয়েছেন প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।