ফেসবুক কনফেসন আর আমার কনফিউশন
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং ফেসবুকে কনফেসন পেজের অনেক আধিক্য দেখা যাচ্ছে। পেজ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, মাথা ব্যাথা হচ্ছে পেজের পোস্টগুলো নিয়ে। কনফেসন অর্থ স্বীকারোক্তি বা নিজের গোপন কথা অন্যজনের কাছে প্রকাশ করা। কিন্তু সেই গোপন কথা কি শুধুই প্রেম নিয়ে? পোস্ট গুলো দেখলে অবশ্য সবার ধারনা তাই হওয়ার কথা। কিন্তু কনফেসন তো অন্য বিষয়েও হতে পারে যেমনঃ হয়তো কোন মজার ঘটনা, বা কোন সিনিয়রের সাথে মজার কোন স্মৃতি যা হয়তো সিনিয়র ভাইয়ের ভয়ে কাউকে বলা হয়নি বা নিজের জীবনের কোন স্মরণীয় বিষয়। কিন্তু বর্তমানে ফেসবুকিও কনফেসন পেজগুলি কনফেসনের সংজ্ঞা আমূল পরিবর্তন করে দিয়েছে। এমন ভাব কনফেসন মানে কোন ছেলে বা মেয়ের প্রতি নিজের নাম গোপন রেখে প্রেম প্রকাশের মাধ্যম।
যে প্রেম নিজে প্রকাশ করতে পারেন না বা নিজের নাম দিয়ে প্রকাশ করার সৎ সাহস টুকু নেই তাহলে তা জানিয়ে কি লাভ?? কনফেসন পেজে প্রেম প্রকাশকারী তাদের মত লোকজনই নিজের মোবাইল নাম্বার টাকার উপর লিখে টাকার আয়ূ কমায়, পার্কার বেঞ্চে বা বিভিন্ন দেয়ালে নিজের নামের সাথে যোগ দিয়ে অন্যজনের নাম লিখে বেঞ্চ বা দেয়ালের পরিবেশ নষ্ট করে।
[কথা গুলো আমার ব্যক্তিগত। তাই কেউ যদি অপমানবোধ করেন তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন