somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে জীবন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিশেহারা মনে হচ্ছে নিজেকে! কেমন যেন লাগছে! কি যেন হারিয়েছি!
কিন্তু কেন? কি হারিয়েছি? কি হয়েছে আমার? কেন এত ব্যাকুলতা, নিস্তব্ধতা? কোন উত্তরই খুঁজে পাই না!
ধুর, ভালো লাগেনা কিছুই। মধ্য রাতে কারো সাথে কথা বলাও সম্ভব নয়, সবাই এতক্ষণে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে।
টেলিভিশন টা ছেড়ে একটু সময় পার করি।

যাব্বাবা, একটু দেখতে না দেখতেই লোডশেডিং! উফ কিছুই ভালো লাগে না।
হেডফোন কোথায় রাখলাম! আজকাল বড়ই মন ভোলা হয়ে গেলাম, জীবনটাই এলোমেলো হয়ে গেছে।
যাক খুঁজে পেলাম অবশেষে। হেডফোন দিয়ে গান শোনার মজাই আলাদা। প্রিয় শিল্পীদের ইংলিশ ও হিন্দি গানের লিস্ট বরাবরের মতই আপডেট থাকে আমার মোবাইলে।
নাহ কম ভলিউমে ভালো লাগছে না, তাতে ভালো লাগার পরিবর্তে আরো বেশি খারাপ লাগা অনুভব হচ্ছে। ভলিউম টা ফুল করে দেয়া দরকার, আশা করি একাকিত্ব মনে হবে না, বেশ ভালোই লাগছে। আর গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়বো টেরই পাবো না...।

উফ ভালো ভাবেই তো ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম টা কেন ভাঙ্গলো! আচ্ছা গান বন্ধ হয়ে গেল তাই ঘুম ভেঙ্গে গেল। আজকাল গান ছাড়া তো আমার ঘুমই সম্পূর্ণ হয় না।
ইস, মোবাইল বন্ধ হয়ে গেল! এত তারাতারি চার্জ পুরিয়ে গেল! এদিক দিয়ে বিদ্যুৎও নাই। কি যে করি!

হঠাৎ এত বাতাস কোত্থেকে আসছে? আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে! মনে হয় কাল বৈশাখী ঝড় শুরু হচ্ছে। হাত পা শীতল হয়ে আসছে, শরীরের পশম গুলো দাঁড়িয়ে যাচ্ছে, কেমন যেন ভয় ভয় লাগছে, ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছে ঝিম ঝিম করছে পুরো শরীর। এমনটি আগে কখনও হয়নি। আজ কেন এমন মনে হচ্ছে!

মনে হচ্ছে একটু সামনে কে যেন দাঁড়িয়ে আছে! কিন্তু আমার রুমের দরজা তো বন্ধ! কে হতে পারে! ভয়ে উঠার সাহসও পাচ্ছি না।

না, এখন তো একজন মনে হচ্ছে না, বেশ কয়েকজন! পুরো শরীর অবশ হয়ে গেল! মনে হচ্ছে উঠে বসার শক্তি টুকুও পাচ্ছি না!
কে? কে ওখানে? কে তোমরা? কি চাও এখানে?

মালাকুল মওত? বুঝতে আর বাকি রইল না, আজই আমার শেষ রাত, হাজারো কাকুতিমিনতি করেও কোন লাভ নেই আজ। সকলের মত আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় এসেছে

কিন্তু এত ভয়ানক লোমহর্ষ কেন? তোমার এই দল কে কেন নিয়ে আসছ? আমি তো জানি তোমার আরেক দল রয়েছে, যারা সাদা কাপড় পরিহিত সুগন্ধি মাখা! ওদের কেন নিয়ে আসনি?

সেই দল আমার জান কবজের জন্য আসবে না, কারণ আমি পাপিষ্ঠ।

হায় আমি কত না অন্যায় করেছি, কত না নাফরমানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, শিরক করেছি, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, নামাজ পড়িনি, কুরআন পড়িনি, রোজা রাখিনি..
সকল পাপ আজ আমার চোখের সামনে ভেসে উঠেছে।

আমি যদি দুনিয়াতে আর কিছু দিন বেঁচে থাকতাম! সকল অন্যায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পুণ্য কাজে লিপ্ত থাকতাম সর্বদা।

হাত জোড় করে কাকুতিমিনতি করছি, আমাকে আর কিছু দিন সময় দাও আমি আমি সৃষ্টি কর্তার ইবাদাতে ব্যস্ত থাকবো সর্বদা।
হায় ক্ষমা চাওয়ার সেই সময় টুকু আর পাবো না আমি! ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল আমার জন্য!

আমাকে দু দন্ড সময় দাও মৃত্যুর আগে অন্তত কালেমা টা পড়ে যাই
কিন্তু না, আমার মুখ থেকে কালেমা উচ্চারণ হচ্ছে না!

হায় আমি পাপিষ্ঠ, কতই না পাপী, কতই না নিকৃষ্ট ভাবে আমার মৃত্যু হচ্ছে! সকল পাপিষ্ঠ ব্যক্তির ন্যায় আমারও কষ্টদায়ক মৃত্যু হবে! সকল পাপের ফসল আমাকে ভোগ করতে হবে!

(এটি একটি কাল্পনিক চরিত্র মাত্র, তবে বাস্তবমুখী)
আল্লাহ তায়ালা আমাদের সকল কে নেক আমল নিয়ে মৃত্যু বরণ করার সুযোগ দিন... আমিন
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×