somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Father

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাকীত্বের সাগরে হাবুডুবু খেয়ে কোন রকম দিন কাটে। আর কয়দিনই বা আছি এই দুনিয়ায়, যতদিন বেঁছে থাকবো অন্ধকার ঘরের এক কোণে একলা জীবন পার করা ছাড়া কোন উপাই নেই। বার্ধক্যের কারনে হাজারো রোগ এসে বাসা বেঁধেছে এই মাংসপিণ্ড হীন কঙ্কাল দেহে, দু পা হাটার শক্তি টুকু নেই এই দেহে অথচ এই দেহ দিয়ে কতই না যুদ্ধ করেছিলাম শুধু মাত্র তোর ভবিষ্যতের চিন্তা করে। নিজের কথা না ভেবে তোকে সুন্দর একটা জীবন উপহার দেয়ার আশায় নিজের শক্তি হারিয়েছি। জানিস, আমার শক্তি পরিশ্রম ও শরীরের ঘামে কেনা তোর সাজানো এই জীবন, তোর সুঠাম দেহ আমার রক্তে কেনা। তোর কি মনে পড়ে সেই স্মৃতি গুলো? মনে কি পড়ে সেই সময় গুলো? নাকি ব্যস্ততার কাছে অতীতকে বলি দিয়ে দিয়েছিস? আজ তুই ব্যস্ত জীবন পার করছিস, হাজারো ব্যস্ততার মাঝে অতীত মনে না পড়ারই কথা।
আজ আমি অকর্মা,বেকার। বেকার থাকলে মানুষের মনের ভিতর অনেক চিন্তা ভাবনা আসে, আমার ভাবনা গুলোর মধ্যে একটি হলো ‘পার্থক্য’ অন্ধকার দেয়ালের এক কোণে শুয়ে থেকে ভাবি আর পার্থক্য করি। তোর ছেলেবেলা ও বেকারত্ব জীবনে আমার পরনে ছিলো কম দামী জামা কাপড়, দুইটা শার্ট দিয়ে বছর পার করে দিতাম, চিড়ে যাওয়ার পরও সেলাই করে পরতাম। আজ তোর বেকারত্ব নেই, আজ আমি বেকার, পরিবারের জন্য জীবন যুদ্ধের অবসর নেয়ার পর থেকেই আমার বেকারত্ব শুরু হয়েছে অথচ আজও আমি ছেড়া জামা কাপড়ে ঘরের এক কোণে পড়ে থাকি। আজ তুই কর্ম জীবনে ব্যস্ত, তোর জীবনের সাথে আমার জীবনের আকাশ পাতাল পার্থক্য! বেকার জীবনে যেমন নতুন দামী জামা কাপড় পরেছিস, ঠিক এখনও নতুন জামা কাপড়ে ঢেকে রাখিস নিজেকে। তোর উন্নতিতে নিজের মাঝে ভালো লাগা কাজ করে, সত্যি আমি আনন্দিত দশজন ধনী মানুষের মত আমার সন্তানের জীবন যাপন!
জানিস বাপ, হঠাৎ নিজের দিকে তাকালে, মনের আকাশটা কালো মেঘে ঘেরাও করে, চোখের কোণে জলে জমাট বাঁধে।
আমার দুনিয়া ঘিরে তুই ছিলি অথচ তোর দুনিয়ায় আমি ময়লা আবর্জনা! তোর ছোট বেলায় সবার সাথে আনন্দে পরিচয় করিয়ে দিতাম আর এখন আমাকে নিয়ে রাস্তায় বের হতেও তোর লজ্জা করে! তোর হাজারো ভুল ক্ষমা করে হাসিমুখে বুকে টেনে নিতাম, অথচ বার্ধক্যের কারনে নিজের অজান্তে কোন ভুল হলে সেটার জন্যে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে না বলে কত বার যে মানি ব্যাগ থেকে টাকা নিয়েছিস, তোর কান্ড দেখে মুচকি হাসি দিতাম আর আমার অবসরের পর পকেট খরচ দিতেও হিসাব নিতি আমি এই বয়সে কিসের এত খরচ! তোর ছোট বেলার হাজারও অহেতুক প্রশ্নের উত্তর হাসি মুখে দিতাম, আর এখন বার্ধক্যের কারনে কানে কম শুনি, দ্বিতীয় বার জিজ্ঞেস করলে দমক শুনতে হয়! তোর ধমকে ভয়ে আমার হাত পা কেঁপে উঠে, বুকের ভিতর ধরপর করতে থাকে, তোর রাগান্বিত চোখের দিকে তাকাতে আমার ভীষণ ভয় হয়রে বাপ। অথচ তোর মায়ের মৃত্যুর পর আমি দ্বিতীয় বার বিয়ে করিনি যদি তোর সৎ মা তোর দিকে রাগান্বিত চোখে তাকায়, আমার অবর্তমানে যদি তোকে কষ্ট দেয়।
তোর কাছে আমি শুধুই আবর্জনা আর আমার কাছে তুই আমার দুনিয়া। এই ব্রহ্মাণ্ডতে তুই ছাড়া আপন বলতে আর কেউ নেইরে বাপ। আমি ভালো নেই বাপ, সত্যি আমি ভালো নেই, প্রতি মূহুর্তে হাহাকার করে উঠে এই মন। মনের আকাশে কষ্টের মেঘ জমাট বেঁধে আছে, যতদিন যাচ্ছে কষ্ট বেড়েই চলছে। না চাইলেও মনের ভিতরে জমে থাকা কষ্টের কারনে তোর প্রতি অভিশাপ হবে রে বাপ। আমি চাই না আমার কারনের তোর উপর অভিশাপ নেমে আসুক, সত্যি আমি চাই না। তাই প্রতিনিয়ত নিজের মৃত্যু কামনা করি, যাতে তোর প্রতি অভিশাপের পাল্লা ভারী না হয়। তোর ভালো থাকাই আমার কাম্য, কারন আমি বাবা।

পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×