মধ্যবিত্ত !
০১ লা মার্চ, ২০২১ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( বব মারলে আর্টিস্ট লিয়ন ডেবেনাইস)
ঘাম নিয়ে শুতে যাই
ঘাম নিয়ে নাহাই
ঘাম নিয়ে উঠি
আমরা মধ্যবিত্ত
সমাজে মাছলি পুটি।
কত স্বপন
বুক ধরফর
নিকোটিন চোখে ঝাপসা
গোস্তের সনে পোড়ে
কলিজা ফ্যাপসা ।
আমরা শালায় আছি বেঁচে
কি নাই!
এই নিয়ে ভাবি
রাতদিন এক করে
বোকার মতন প্রেম খুঁজি।
মধ্যবিত্ত মানে,
মশারীতে আঁকা ফুল
সারাজীবন গুনতে হয়
ভুলের মাশূল।
মধ্যবিত্ত মানে,
তিন পাখার দৌড়
লোডশেডিং এ
লাল নীল ভোর।
মধ্যবিত্ত মানে,
রোজ এক খবর
" ভালা দিন আইব "
সবুরে জিন্দেগী পায় কবর।
মধ্যবিত্ত মানে,
ধার দেনা
জিতা নাই শুধু হার
ইধার কা মাল উধার।
মধ্যবিত্ত মানে,
এপাশ ওপাশ
আফসোস
মিলে কম দখিনা বাতাস।
মধ্যবিত্ত মানে,
এক জোড়া চাড্ডি,
কোনমতে প্যান্ট
লুংগী, গামছা,
দুই ফিতার সেন্ডেল,
সাবান হালাল!
মধ্যবিত্ত মানে,
গা ঘেঁষাঘেঁষি
বাসের রড
কোনমতে এক ছাদ
মান সম্মান আঁকড়ে
চার দেয়াল।
১ লা মার্চ ২১।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন